মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

কওমী মাদরাসা কোটি মানুষের আস্থার প্রতীক: আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ahmad-shofiওমায়ের আহমদ: কওমী মাদরাসাগুলো এদেশের ধর্মপ্রাণ মানুষের অন্তরের আবেগে দেয়া অর্থ, শ্রম, চোখের পানি, শরীরের ঘাম ও পবিত্র হালাল রক্তের বিনিময়ে গড়ে তোলা সোনার মানুষ তৈরির কারখানা।এসব প্রতিষ্ঠান দেশের শান্তিপ্রিয় কোটি কোটি মানুষের আস্থার প্রতীক। কওমী মাদরাসাগুলো দেশে শান্তি-শৃংখলা প্রতিষ্ঠায়, মানুষের তাহযীব-তামাদ্দুন শিক্ষায়, দেশের সার্বভৌমত্ব সমুন্নত রাখতে ইখলাস ও লিল্লাহিয়্যাতের সাথে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে যাচ্ছে। এ কারণে এই দেশে কওমী মাদরাসার ভিত অত্যন্ত মজবুত। এ মাটির গভীর থেকে গভীরে প্রোথিত এর শিকড়। কোন ইসলামবিদ্বেষী, নাস্তিক, মুরতাদ, ভিনদেশী ষড়যন্ত্রকারীদের দ্বারা এই শক্তি দুর্বল করার  কোন সুযোগ নেই। এসব প্রতিষ্ঠানের সাথে সারা জাতি সম্পৃক্ত। আর কওমী মাদরাসা রক্ষণাবেক্ষণ করেন স্বয়ং আল্লাহ তাআলা। সুতরাং আপনারা এসব দ্বীনী প্রতিষ্ঠানকে দ্বীনের হেফাজতের জন্য, দেশের শান্তি-শৃংখলা প্রতিষ্ঠার লক্ষ্যে নিষ্ঠাবান নায়েবে রসূল তৈরির জন্য উদারহস্তে সাহায্য-সহযোগিতা করতে থাকুন।

গতকাল দুপুরে নরসিংদী জেলাধীন ঐতিহ্যবাহী শত বছরের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ মির্জানগর হাফিজিয়া মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা হাফিজুল্লাহ সাহেবের কোরআনের খিদমতের ৫০ বছর পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী এ কথা বলেন। তিনি সর্বক্ষেত্রে আল্লাহপাককে স্মরণ করা এবং বেশি বেশি তার যিকির করা এবং তার মর্জি মোতাবেক চলার জন্য আহ্বান জানান।

আল্লামা শাহ আহমদ শফী আলোচনা শেষে উক্ত মাদরাসার  পরিচালক হাফেজ মাওলানা হাফিজুল্লাহ সাহেবকে ৫০ বছরের খেদমতের সম্মানসূচক পাগড়ি পরিয়ে দেন। এছাড়া সহস্রাধিক ছাত্রদের মধ্যে শতাধিক ছাত্র এ দিনে  পাগড়ী গ্রহণ করেন।

দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের প্রথম দিনে শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী দা.বা. বলেন, এই দেশের কওমী মাদরাসাগুলো ইংরেজবিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী বীর শহীদ ওলামায়ে কেরামদের রক্তে প্রতিষ্ঠিত। এই কওমী মাদরাসাগুলো কোন ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের মাধ্যমে ধ্বংস করা যাবে না।

দুই দিনব্যাপী আন্তর্জাতিক এ সম্মেলনে উপস্থিত ছিলেন শায়খ আব্দুর রশীদ আলী সুফী (কাতার), শায়খ জামীল আহমদ (ভারত), মাওলানা আব্দুল কুদ্দুস (ফরিদাবাদ), অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী  (দেওনা), মাওলানা মাহফুজুল হক (ঢাকা), মাওলানা মামুনুল হক (ঢাকা), মুফতী মোবারকউল্লাহ (ব্রাহ্মণবাড়িয়া), মাওলানা সুলতানউদ্দীন নূরী (নরসিংদী) প্রমুখ। বিজ্ঞপ্তি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ