রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২ জামিন পেলেন মুফতি আমির হামজা নারীদের জন্য দেড় হাজার শয্যার দুই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের কওমি শিক্ষাধারায় যে সংকট বাড়ছে সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী

লতিফ সিদ্দিকীর আসনে উপ-নির্বাচন ৩১ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

latif_siddikiআওয়ার ইসলাম: আগামী ৩১ জানুয়ারি টাঙ্গাইল-৪ আসনের (কালীহাতি) উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনি বাধা উঠে যাওয়ায় এ নির্বাচনে আর কোনো বাধা নেই।

নির্বাচন কমিশন (ইসি) এ তারিখ ঘোষণা করেছে বলে একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। আজ মঙ্গলবার বিষয়টি নিয়ে এক প্রজ্ঞাপন জারির কথা রয়েছে।

এর আগে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী লতিফ সিদ্দিকী দলের প্রাথমিক পদ হারালে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। ফলে আসনটি শূন্য হলে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এতে লতিফ সিদ্দিকীর ভাই কাদের সিদ্দিকী মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু তার মনোনয়ন পত্র ঋণখেলাপের অভিযোগে বাতিল হয়। এরপর তিনি হাইকোর্টের শরণাপন্ন হন। উচ্চ আদালত সম্প্রতি তার আপিল খারিজ করে দেন। সে অনুযায়ী নির্বাচন কমিশন আগামী ৩১ জানুয়ারি ভোটের পুনঃতারিখ নির্ধারণ করে বলে জানা গেছে।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ