শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

৮ ম্যাচের সবই হার টাইগারদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

taigerনিউজিল্যান্ডে টাইগাররা যেন হারের সত্র খুলতে গিয়েছিল। একে একে ৩ ফরমেটের সবগুলো ম্যাচই হারল টাইগাররা। প্রথমে ওয়ানডে তারপর টিটুয়েন্টি এরপর টেস্ট। ৮ ম্যাচের সবগুলোতে হার।

তিন ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টির পর এবার দুই টেস্ট সিরিজের দুটিতেও শূন্য হাতে ফিরল বাংলাদেশ। ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৭৩ রানে অলআউট হয়ে নিউজিল্যান্ডকে বাংলাদেশ লক্ষ্য দিয়েছিল মাত্র ১০৯ রানের। ঝড়ের বেগে রান তুলে চতুর্থ দিনেই খেলা শেষ করে দিল নিউজিল্যান্ড। ম্যাচ জিতল ৯ উইকেটে।

পুরো এক দিন বৃষ্টিতে ভেসে যাওয়ায় বাংলাদেশ টেস্টটা হারল কার্যত তিন দিনে। টানা দুবার ওয়ানডেতে ‘বাংলাওয়াশ’ হওয়ার শোধ নিউজিল্যান্ড তুলে নিল এক সফরেই তিনবার বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে!

 

এআর