বুধবার, ০৮ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বান্দরবানে টানা ভারী বৃষ্টি, বন্যার আশঙ্কায় ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত চট্টগ্রামসহ ১৬ জেলায় বন্যার সম্ভাবনা, এইচএসসি পরীক্ষা নিয়ে ‌উদ্বেগ পরীক্ষায় ডিজিটাল কারসাজি ও প্রশ্ন ফাঁসের শাস্তি ঘোষণা খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের শরিয়াহ দায়িত্ব ও একটি ব্যতিক্রমী উদ্যোগ শেয়ারবাজার থেকে ৭৭৫ কোটি টাকা তুলবে ইউসিবি শুভসন্ধ্যা সৈকতে গোসল করতে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার ‘জুলাইকে ব্যর্থ করতে নতুন করে জঙ্গি নাটক সাজানো হচ্ছে’

সুরঞ্জিতের এপিএস ফারুকের ৫ বছর কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

APS-Faruque-TMআওয়ার ইসলাম: দুর্নীতির মামলায় আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ ওমর ফারুকের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া তাকে ১ কোটি ২৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরো আড়াই বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া আদালত মোহাম্মদপুরে তার সাড়ে ৩২ লাখ টাকা দামের ফ্ল্যাট বাজেয়াপ্ত ঘোষণা করেছেন।

রোববার মহানগর দায়রা জজ আদালত-১ এই রায় দেন।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ওমর ফারুক তালুকদারের বিরুদ্ধে গত ২০১২ সালের ২২ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুর রাজা এ চার্জশিট দাখিল করেন।

মামলায় অভিযোগ তোলা হয় রেলমন্ত্রীর সাবেক এপিএস ওমর ফারুক তালুকদার দুদকের কাছে দেয়া সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দিয়েছে। ১ কোটি ৪২ লাখ ৭৩ হাজার ১৮০ টাকা অবৈধভাবে উপার্জন করেছেন। এ ছাড়া ৩ লাখ ৪ হাজার ৯০০ টাকার তথ্য গোপন করেছে।

ওমর ফারুকের বিরুদ্ধে গত ২০১২ সালের ১৪ আগস্ট রাজধানীর রমনা থানায় মামলা করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ