বুধবার, ০৮ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বান্দরবানে টানা ভারী বৃষ্টি, বন্যার আশঙ্কায় ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত চট্টগ্রামসহ ১৬ জেলায় বন্যার সম্ভাবনা, এইচএসসি পরীক্ষা নিয়ে ‌উদ্বেগ পরীক্ষায় ডিজিটাল কারসাজি ও প্রশ্ন ফাঁসের শাস্তি ঘোষণা খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের শরিয়াহ দায়িত্ব ও একটি ব্যতিক্রমী উদ্যোগ শেয়ারবাজার থেকে ৭৭৫ কোটি টাকা তুলবে ইউসিবি শুভসন্ধ্যা সৈকতে গোসল করতে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার ‘জুলাইকে ব্যর্থ করতে নতুন করে জঙ্গি নাটক সাজানো হচ্ছে’

‘বৈশাখের মঙ্গল শোভাযাত্রা গ্রামেও ছড়িয়ে দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

asadujjaman_noorসংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, 'আগামী পহেলা বৈশাখ হবে আরও বেশি আড়ম্বরপূর্ণ। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার আয়োজন কেবল শহরে সীমাবদ্ধ না রেখে গ্রামে-গঞ্জেও ছড়িয়ে দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।' খবর বাংলাদেশ প্রতিদিনের

২১ জানুয়ারি শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের বকুল তলায় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা জাতীয় ঐহিত্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় আমরা গর্বিত। এই স্বীকৃতি উদযাপন করতে আগামী পহেলা বৈশাখ হবে আরও আড়ম্বরপূর্ণ। আরও বেশি বৈচিত্রময়। আরও বেশি সুন্দর। যাতে সারা দেশের মানুষ এই ঐতিহ্যের অংশ হতে পারে সেজন্য গ্রামে-গঞ্জে এই শোভাযাত্রা আয়োজনের পরিকল্পনাও সরকারের রয়েছে। এব্যাপারে সবার সহযোগিতা প্রয়োজন।

‘পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা’ বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি পাওয়ায় এ অর্জনকে আনুষ্ঠানিকভাবে উদযাপন করার অংশ হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং চারুকলা অনুষদ এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক শেখ আফজাল হোসেন এবং মঙ্গল শোভাযাত্রা আয়োজনের প্রথম উদ্যোক্তাদের একজন শহীদ আহমেদ মিফু।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ