বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

'পড়ার পাশাপাশি খেলাধুলা ও প্রতিযোগিতা আয়োজন করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasina6

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারাক্ষণ ‘পড় পড়’ বললে কারোরই ভালো লাগে না। পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে দিতে হবে। সংস্কৃতি চর্চাও করতে হবে।

রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪৬তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো-মন্দ শিক্ষকদেরই দেখতে হবে। তাদের স্নেহপরায়ণ সান্নিধ্যে শিক্ষার্থীরা আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে। এসব বিষয়ে শিক্ষকদের আরো মনযোগী হতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা, সংগীত চর্চা, লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে শিশুদের মেধা-মনন বিকাশের সুযোগ হয়। আমাদের প্রতিবন্ধীরাও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার জিতছে।

সন্ত্রাস-জঙ্গিবাদ-মাদকাসক্তি থেকে ছেলে-মেয়েদের দূরে থাকতে হবে। এজন্যই তাদের খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় মনোযোগী হতে হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছে, সবাইকে ধন্যবাদ। জাতীয় পর্যায়ে যারা বিজয়ী হয়েছে তাদের জানাই অভিনন্দন। আশা করি, ভবিষ্যতে শিক্ষার্থীরা খেলাধুলার প্রতি আরো মনযোগী হবে।

১৬ হাজার ১০১টি প্রাথমিক বিদ্যালয়, ৭ হাজার ৬১১টি মাদ্রাসা থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। আর ১৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ শ’ প্রতিযোগী জাতীয় পর্যায়ে অংশ নেয়।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সূত্র: আরটিভি

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ