বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

‘ওরা ধর্মের বিরোধিতা করে আমেরিকায় যাওয়ার জন্য...’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাসে বসে ইন্টারনেটে পেপার পড়ছিলাম। হঠাৎ করে এই ছবিটা চোখে পড়ল। ছবিটা দেখে তো রীতিমত টাসকি খেয়ে গেলাম।

ট্রাম্প ধর্মগ্রন্থে হাত রেখে শপথ বাক্য পাঠ করছেন!

হায় হায়, তাহলে আমেরিকা কি পিছিয়ে যাবেনা?

ধর্ম থেকে দূরে থাকার নামই তো প্রগতি।

আমাদের বিজ্ঞান মনস্ক লেখককুল নাস্তিককুল সবাই দেখি এই ব্যাপারে নিরব। অথচ ইনারা বাংলাদেশে ধর্মের অগ্রযাত্রায় ভীষণ চিন্তিত, ও তে ওড়না নিয়ে চিন্তিত, টুপি দাড়ি নিয়ে চিন্তিত, চিন্তায় চিন্তায় রাতের পর রাত ঘুম হয়না তাদের- এরা এখন কই? এদের কি হবে?

আমার পাশের সিটে বসা আমেরিকা প্রবাসী চাচার সাথে ব্যাপারটা শেয়ার করতেই তিনি হেসে উঠলেন। বললেন, আমেরিকায় যেসব বিজ্ঞানি আছেন ওরা রিয়েল বিজ্ঞানি, আর আমাদের দেশে যারা বিজ্ঞানি দাবি করে ধর্মের বিরোধিতা করে ওরা অশিক্ষিত বিজ্ঞানি। তাছাড়া ....

তাছাড়া ওরা এদেশে ধর্মের বিরোধিতা করে আমেরিকায় যাওয়ার জন্য। এখন ট্রাম্পের বিরোধিতা করে কপাল পোড়াবে নাকি?

তিনি অনেকটা সুর করে গাইলেন, বাংলার বিজ্ঞানি বাংলার নাস্তিক, এরা সব জাতে মাতাল আর তালে ঠিক ঠিক ঠিক।

আমি বললাম, আপনার কথাটা ঠিক।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ