মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সম্মাননা পেল আওয়ার ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

OURISLAM

২০১৬’র আলোচিত অনলাইন ইসলামিক মিডিয়া হিসেবে সম্মাননা পেল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম। রাজধানীর ফটোজার্নালিস্ট মিলনায়তনে শুক্রবার (২০ জানুয়ারি) এ সম্মাননা প্রদান করে পাক্ষিক সবার খবর।

এছাড়াও ইসলামি নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য অনুষ্ঠানে সেরা ২০১৬ সম্মাননা দেয়া হয় ১৭ ব্যক্তি ও ৮ প্রতিষ্ঠানকে।

আওয়ার ইসলামের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন নির্বাহী সম্পাদক রোকন রাইয়ান। শুভেচ্ছা বক্তব্যের তিনি বলেন, আওয়ার ইসলাম একটি নিয়মতান্ত্রিক মিডিয়া গড়তে আগ্রহী। সে জন্য আমরা প্রতিদ্বন্দ্বিতা নয় সবার সহযোগিতা চাই। মিডিয়ার আধিক্য ক্ষতি নয় বিপুল পাঠক তৈরিতেই কাজ করে।

তিনি বলেন, মিডিয়ায় ইতিবাচক খবরের পাশাপাশি অন্যায় প্রতিরোধে নেতিবাচক খবরও আসবে। কেননা কুরআনে সৎ কাজের আদেশের পাশাপাশি অসৎ কাজে নিষেধের বিষয়টিও একসঙ্গে উচ্চারিত হয়েছে। সুতরাং শুধু ইতিবাচক খবরে খুশি আর নেতিবাচকে বিব্রত হওয়া উচিত নয়।

গত বছরের জুন মাসে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম। অল্প সময়েই ইসলামিক মিডিয়া অঙ্গনে সমৃদ্ধ নানান কাজে সক্ষম হয়েছে। পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা ও বোদ্ধা মহলের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে অনলাইনটি।

সবার খবর সম্পাদক আবদুল গাফফার, মুফতি এমরানুল বারী সিরাজী ও মুহাম্মদ তাসনীমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হাফেজ্জি হুজুর রহ. এর বিশিষ্ট শাগরেদ শাইখুল হাদিস মাওলানা শেখ আজিমুদ্দীন। সভাপতিত্ব করেন নওশাদ হজ গ্রুপের চেয়ারম্যান আলহাজ হাফেজ মুফতি মুহাম্মদুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন, বাংলাদেশ খেলাফত মজলিস এর যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন। উদ্বোধনী বক্তব্য দেন সৈয়দপুর শামসিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদ। স্বাগত বক্তব্য পেশ করেন, আল্লাহর দরগা কুষ্টিয়ার শাইখুল হাদিস মুফতি জহির ইবনে মুসলিম।

আরো পড়ুন

সবার খবর সেরা ২০১৬ সম্মাননা পেলেন ১৭ ব্যক্তি ও ৮ প্রতিষ্ঠান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ