বুধবার, ০৮ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বান্দরবানে টানা ভারী বৃষ্টি, বন্যার আশঙ্কায় ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত চট্টগ্রামসহ ১৬ জেলায় বন্যার সম্ভাবনা, এইচএসসি পরীক্ষা নিয়ে ‌উদ্বেগ পরীক্ষায় ডিজিটাল কারসাজি ও প্রশ্ন ফাঁসের শাস্তি ঘোষণা খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের শরিয়াহ দায়িত্ব ও একটি ব্যতিক্রমী উদ্যোগ শেয়ারবাজার থেকে ৭৭৫ কোটি টাকা তুলবে ইউসিবি শুভসন্ধ্যা সৈকতে গোসল করতে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার ‘জুলাইকে ব্যর্থ করতে নতুন করে জঙ্গি নাটক সাজানো হচ্ছে’

আগামী সপ্তাহেই সার্চ কমিটির ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nirbachanআওয়ার ইসলাম : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য আগামী এক সপ্তাহের মধ্যে সার্চ কমিটি ঘোষণা করবেন রাষ্ট্রপতি। এই সার্চ কমিটি নির্বাচন কমিশনের জন্য ১০ জনের নাম সুপারিশ করবে। ওই সুপারিশ থেকে পাঁচজনের নাম চূড়ান্ত করবেন রাষ্ট্রপতি।

সমকালের খবরে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি। নতুন কমিশন শপথ গ্রহণ করবে ৯ ফেব্রুয়ারি। এই স্বল্প সময়ের মধ্যে আইন প্রণয়নের মাধ্যমে নতুন ইসি গঠনের সম্ভাবনা খুব কম। তা ছাড়া আগামী ২২ জানুয়ারি দশম জাতীয় সংসদের অধিবেশন ডাকায় অধ্যাদেশ জারির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনের সুযোগ নেই।

বঙ্গভবনের সঙ্গে সম্পর্কিত দু'জন কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার সমকালকে জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অবস্থায় সার্চ কমিটির গঠনের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনের প্রস্তুতি নিচ্ছেন। এ জন্য আগামী বৃহস্পতিবারের মধ্যে সার্চ কমিটি নিয়োগের গেজেট প্রকাশ করা হবে।

বর্তমান কমিশন গঠনের আগে চার সদস্যের সার্চ কমিটি গঠন করা হলেও এবার তার সদস্য সংখ্যা কত হবে, সেটা এখনও নির্ধারণ করা হয়নি। তবে এ সংখ্যা তিন, চার অথবা পাঁচজনের মধ্যে সীমিত থাকবে। এই সার্চ কমিটি ১০ জনের নাম সুপারিশ আকারে রাষ্ট্রপতিকে দেবে। সেখান থেকে পাঁচজনের নাম চূড়ান্ত করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ