
মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক
বড়রা থাকতে ছোটরা হাদীস কিংবা মাসআলা বয়ান করবে না- এটি একটি সর্বজনবিদিত ইলমী আদব। তাহলে বড়রা থাকতে ছোটরা যদি নিজেদের আলাদা মসনদ তৈরি করে তাহলে তা কেমন হবে? অথচ এটাই এখন বেশি দৃষ্টিগোচর হচ্ছে। আমাদের অনুসরণীয় পূর্বসূরীদের মধ্যে এ রীতি প্রচলিত ছিল না। তারা দাওয়াত- তালীম, দরস-তাদরীস এবং এ ধরনের কল্যাণকর কাজকাণ্ড তখনই শুরু করতেন যখন বড়রা তাদেরকে শুরু করার আদেশ দিতেন। এ বিষয়ে ইতোপূর্বে সংক্ষেপে লিখেছি। খতীব বাগদাদী প্রণীত ‘আলজামি লিআখলাকির রাবী ওয়া আদাবিস সামি’ সংশ্লিষ্ট বিষয়ে প্রসিদ্ধ ও গুরুত্বপূর্ণ কিতাব। কিতাবটি বেশ কিছু দিন আগেই ড. মাহমুদ তহহান এর তাহকীকের পর প্রকাশিত হয়েছে। এ কিতাবের প্রথম খণ্ডে কয়েকটি অধ্যায় রয়েছে, যার শিরোনামগুলো হচ্ছে-
1ـ من كره الرواية ببلد فيه من المحدثين من هو أسن منه. 2ـ من كره التحديث بحضرة من هو أسن أو أعلم منه. 3ـ ما قيل في طلب الرئاسة قبل وقتها وذم المثابر عليها وهو غير مستحقها.
এই অধ্যায়গুলোতে এমন অনেকগুলো ঘটনা রয়েছে যেগুলো পাঠকের মনোযোগ আকর্ষণ করে। এর মধ্যে ইমাম ইয়াহইয়া ইবনে মায়ীন (১৫৮-২৩৩ হিজরী) রাহ. এর একটি ঘটনা রয়েছে। তিনি বলেছেন- إذا حدثت ببلدة فيها مثل أبي مسهر، فيجب للحيتي أن تحلق. অর্থাৎ যে শহরে আবু মুসহির আবদুল আ’লা আদদিমাশকী (১৪০-২১৮ হিজরী)- এর মতো মুহাদ্দিস রয়েছে, সেখানে যদি আমি হাদীস বর্ণনা করি তাহলে আমার দাড়ি মুন্ডিয়ে দেওয়া উচিত। ইমাম ইবনে মায়ীন রাহ. এর এ কথাটি বর্ণনা করেছেন মুহাদ্দিস আহমদ ইবনে আবুল হাওয়ারী। তিনি তা বর্ণনা করার পর বলেন, ‘আমি যদি ওই শহরে হাদীস বয়ান করি যে শহরে আবুল ওয়ালীদ হিশাম ইবনে আম্মার রয়েছেন তাহলে আমার দাড়ি মুণ্ডিয়ে দেয়া উচিত।’ আলজামি ১/৩১৯; ফাতহুল মুগীছ ৩/২৪১
জরহ-তাদীলের কোনো ইমামের কাছে তালিবে ইলমরা দরখাস্ত করেছিল যে, ‘জুয়াফা’ সম্পর্কে একটি কিতাব রচনা করুন। তিনি বললেন, ‘ইমাম উকায়লী রাহ.-কে আমার লজ্জা হয়। তিনি ‘আযযুয়াফাউল কাবীর’ লিখেছেন। তার এ কিতাব বিদ্যমান থাকা অবস্থায় আমি এ বিষয়ে কীভাবে লিখি?’ ইমাম দারাকুতনী (৩০৬-৩৮৫ হিজরী) এর কাছে মুহাদ্দিস হামযা আসসাহমী দরখাস্ত করলেন যে, আপনি ‘যুয়াফা’ সম্পর্কে কিতাব লিখুন। তিনি বললেন, তোমাদের কাছে à