বুধবার, ০৮ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বান্দরবানে টানা ভারী বৃষ্টি, বন্যার আশঙ্কায় ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত চট্টগ্রামসহ ১৬ জেলায় বন্যার সম্ভাবনা, এইচএসসি পরীক্ষা নিয়ে ‌উদ্বেগ পরীক্ষায় ডিজিটাল কারসাজি ও প্রশ্ন ফাঁসের শাস্তি ঘোষণা খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের শরিয়াহ দায়িত্ব ও একটি ব্যতিক্রমী উদ্যোগ শেয়ারবাজার থেকে ৭৭৫ কোটি টাকা তুলবে ইউসিবি শুভসন্ধ্যা সৈকতে গোসল করতে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার ‘জুলাইকে ব্যর্থ করতে নতুন করে জঙ্গি নাটক সাজানো হচ্ছে’

খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আতাউল্লাহ মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ নির্বাচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khelafat_andolon3আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলনের ‘মজলিসে শুরা-কেন্দ্রীয় কাউন্সিল ২০১৭’ আজ ঢাকার কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়া ইসলামিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে খেলাফত আন্দোলনের শুরা নেতৃবৃন্দ ও জেলা প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

কাউন্সিলে মাওলানা ক্বারী শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর আমীর পুণ:নির্বাচিত হন। এছাড়া মহাসচিব হিসেবে মাওলানা হাবীবুল্লাহ মিয়াজীর নাম ঘোষণা করা হয়।

গত সেশনে মাওলানা জাফরুল্লাহ খান মহাসচিব ছিলেন। কাউন্সিলে জানানো হয়, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

সভাপতির বক্তব্যে মাওলানা শাহ আতাউল্লাহ বলেন, একমাত্র কোরআনের আদর্শ বাস্তবায়নেই সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল হয়ে বিশ্বময় শান্তি প্রতিষ্ঠা হতে পারে। খেলাফত শাসন ব্যবস্থাই ইনসাফ-ন্যায় বিচার ও মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করেছে।

কাউন্সিলে বক্তব্য রাখেন দলের সাবেক মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা ফারুক আহমাদ, আনিসুর রহমান জিন্নাহ, মাওলানা মুজীবুর রহমান হামিদী, হাজী জালালুদ্দীন বকুল, আব্দুল মালেক চৌধুরী, মাওলানা সানাউল্লাহ বিন আতাউল্লাহ, মুফতি মুজীবুর রহমান, মাওলানা মীর ইদরীস, মাওলানা ইসহাক নগরী, মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, মাওলানা সুলতান মহিউদ্দীন প্রমুখ।

নবনির্বাচিত মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী সবার দোয়া ও সহযোগিতার আহবান জানিয়ে বলেন, আপনাদের সবাইকে সাথে নিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনকে হাফেজ্জী হুজুরের চিন্তা-চেতনামত সংগঠনের কাজ করে যাব ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ