বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

জাতিসংঘের বার্ষিক সম্মেলনে সিলেটের মাওলানা রশীদ আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Image may contain: 5 people, people sitting and indoor

আওয়ার ইসলাম: জাতিসংঘে আইসিডি বার্ষিক সম্মেলনের পর্যবেক্ষক ও সংবাদ সংগ্রাহক হিসেবে পাসকার্ড পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও ইয়র্কবাংলা’র সম্পাদক মাওলানা রশীদ আহমদ।

নিউইয়র্কে গত ১০ জানুয়ারি জাতিসংঘে একাডেমি ফর কালচারাল ডিপ্লোম্যাসি আয়োজিত বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। ইন্সটিটিউট ফর কালচারাল ডিপ্লোম্যাসির ডাইরেক্টর জেনারেল মিস্টার মার্ক ডনফ্রিড এর সঞ্চালনায় কিনোট স্পীকার ছিলেন জাতিসংঘে রোমানিয়া স্থায়ী প্রতিনিধি লন জিনগা, জাতিসংঘে পানামা স্থায়ী প্রতিনিধি লাওরা ই ফ্লোরিস এইচ, জাতিসংঘে বানোয়াতো স্থায়ী প্রতিনিধি ওদো টেভি এবং আন্তর্জাতিক সম্পর্ক ও শিক্ষা বিশেষজ্ঞ ড. নিবা হেলিনা আলেক্সজান্ডার।

পাঁচ দিনব্যাপী এই সিম্পেজিয়াম বিভিন্ন দেশ থেকে আগত প্রায় একশত ডেলিগেট এতে অংশগ্রহণ করেন। বর্তমান বিশ্বে আন্তর্জাতিক সম্পদায়ের পারস্পরিক সম্পর্ক মানবাধিকার ও বহুমাত্রিক উন্নয়নের উপর জাতিসংঘ ও আমেরিকার নতুন নেতৃত্বের প্রভাব শীর্ষক এ কনফারেন্সে বিশেষ প্রতিনিধি হিসেবে ইউকে বিএনপির সভাপতি জনাব এম এ মালেক ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব আহমদ ছাড়াও, বাংলাদেশ সরকারের ও বিভিন্ন দেশে অবস্থানরত সরকারি আমলা, মানবাধিকার এবং মিডিয়া কর্মী সহ ১০জন বাংলাদেশি এতে অংশগ্রহণ করেন।

Image may contain: 3 people, people sitting and indoor

আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত জাতিসংঘ ছাড়াও ওয়াশিংটন ডিসিতে এই কনফারেন্স যথারীতি চলবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ