মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মহিলা বক্তা সমাচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মনোয়ার হোসাইন
ইমাম ও শিক্ষক

mufti monoarনারী বক্তা! নারীদের মাহফিলে ওয়াজ করেন। পুরুষ বক্তাদের মতই মাহফিলে মাহফিলে ব্যস্ত তিনি। কদরও বহুত। ভিজিটও মন্দ না। বাজার বুঝে স্বামী বেচারা তাকে দ্বীনের খেদমতে (?) লাগিয়েছেন। মায়াবি কণ্ঠের ওয়াজ রেকর্ডও হয়, ইউটিউবে সুন্দরী বোরকা পড়া নারীর ছবি দিয়ে আবেদনময়ী ওয়াজ শুনার দাওয়াত দেয়া হয়।

কোন এক মাহফিলে (বাস্তব) মহিলা বক্তা তার নির্ধারিত সময়ে আসতে পারে নি। জুহর পড়ে গ্রামের শত শত নারী অপক্ষা করছে তার বয়ান শুনতে। পড়ন্ত বিকেলে আসলেন। ওয়াজ শুরু করলেন। আছর গড়িয়ে মাগরীব আসলো আসর নামাজ পড়ার সুযোগ দিতে পারলেন না দ্বীনের জন্য ওয়াজকৃত নারী। ফলে, দ্বীনের কথা শুনতে শুনতে আছর ক্বাজা! কী আর করার ‘আখেরী’ মুনাজাত মাগরীবের ওয়াক্তে। কেঁদে কেঁদে (না-কি কান্দার সুরে) আল্লাহকে বলছেন- আয় আল্লাহ, ‘তোমার দ্বীনের আলোচনা করতে যেয়ে আমাদের আসর নামায পড়া হলো না’ তুমি আমাদের মাফ করে দিও...

ওয়াজ মাহফিল কোথায় যেয়ে ঠেকছে প্রিয় পাঠক? কী হওয়া উচিত এগুলোর। মানুষের ক্ষোভ তৈরী হচ্ছে এগুলো দেখে। উত্তরাঞ্চলে এমন এক নারী বক্তা ছিল এখন আরেকজন তৈরী হয়েছে। স্বামী বেচারা পান খেয়ে মুখ গুল গুল করে ঘুরে বেড়ায় এখন। উনার অবস্থা পোয়া বারো। ক’দিন আগেই সংসার চলে নি। এই যখন অবস্থা তখন কে বা কারা একবার মহিলা বক্তাকে থাপড়াইছিলো। বখাটেপনা করা ছেলেদের এ কাণ্ডকে তখন অনেকেই খারাপ বলে নি।

এমন দ্বীনের প্রচার হতে থাকলে উম্মতের হালাত কোথায় দাড়াবে? আল্লাহ আমাদের বোধোদয় করুন। আমীন।

লেখকের ফেসবুক পেইজ থেকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ