মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

দুর্নীতি দমনে আল কুরআন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

quranমুফতি দিদার শফিক:দুর্নীতি। রকেট গতিতে বেড়ে চলছে। নীতি-নৈতিকতা, ধর্মীয় অনুশাসন, সম্মোহনী ব্যক্তিত্বের অধিকারী ইসলামি মহামনীষী, নবি-রাসুলের জীবনচরিত প্রায়োগিক জীবনে চর্চিত ও অনুসৃত না- হওয়ায় নানান সঙ্কট ও দুর্নীতি মানুষের জীবনকে বিষিয়ে তুলছে।

হালে মানুষ অল্পে-তুষ্টির অপার্থিব স্বস্তি লাভ থেকে বঞ্চিত। ক্রমে মানুষ হয়ে ওঠছে খাই-খাই, নাই-নাই স্বভাবের। ফলে কাঁধে জেঁকে বসেছে সম্পদের মোহ। বৃদ্ধি পাচ্ছে অল্প সময়ে অঢেল সম্পদের মালিক হওয়ার মানসিকতা, লিপ্সা। স্বাভাবিক বিষয় অস্বাভাবিকভাবে পেতে গেলে ছন্দ পতন ঘটে। এ ছন্দ পতনই সমাজে দুর্নীতি হয়ে আত্মপ্রকাশ করে।

দ্রুত গতিতে সম্পদ বাড়ানোর মানসিকতা অসদোপায়ে অর্থ উপার্জনের পথ উন্মোচিত করে। যা অযাচিত। বর্জিত। বোদ্ধামহলে ঘৃণিত, গর্হিত। সুস্থ সমাজে প্রাণনাশক বিষবাষ্প। অল্পে তুষ্টি, পরোপকার ও জনহিতৈষী চেতনার বীজ হৃদয়ের গভীরে বপিত হলে । হালাল রিজিক অন্বেষণ ও হারাম উপার্জন থেকে নিজেকে নিবৃত্তকরণ স্বভাবে পরিণত হলে । দুর্নীতি দমন কমিশনের প্রয়োজন হবে না । এমনিতেই দুর্নীতি বিদায় নিবে।

হালাল খাদ্য গ্রহণের নির্দেশ দিয়ে পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘ আল্লাহ তোমাদেরকে যে হালাল ও উৎকৃষ্ট জীবিকা দিয়েছেন তা থেকে ভক্ষণ করো এবং ভয় করো আল্লাহকে, যার প্রতি তোমরা বিশ্বাসী।’সুরা: মায়েদা: ৮৮

ঘুষ ছাড়া অফিস আদালতে টেবিলের ফাইল টেবিলেই পড়ে থাকা জনজীবনে দুর্ভোগের মাত্রা বাড়িয়ে দেয়। সুদ-ঘুষ গ্রহণ করাকে পবিত্র কুরআনে আল্লাহ নিকৃষ্ট বলে অভিহিত করেছেন। আল্লাহ বলেন,‘ তাদের অনেককেই তুমি দেখবে পাপে , সীমালঙ্ঘনে ও অবৈধ (অবৈধ উপায়ে লব্ধ বস্তু ; সুদ ,ঘুষ প্রভৃতি) ভক্ষণে তৎপর; তারা যা করে নিশ্চয় তা নিকৃষ্ট।সুরা : মায়েদা:৬২

চাকুরীজীবীর অফিস টাইম, অর্থের বিনিময়ে শ্রমিকের নির্ধারিত সময়ে শ্রমদান আমানত। এ আমানত রক্ষা করা হলে জান্নাতুল ফিরদাউস হবে চির নিবাস। আল্লাহ বলেন, ‘ যারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে এবং যারা নিজেদের সালাতে যতœবান থাকে তারা হবে অধিকারী; অধিকারী হবে ফিরদাউসের যাতে তারা স্থায়ী হবে।’ সুরা:মুমিনুন: ৮-১১

কলমের খোচা , লাঠি-খুঁটি- বাহুবল-পেশীশক্তির অপপ্রয়োগেও শো শো করে বয়ে যায় দুর্নীতির বাতাস। সবলের জোর-জুলুম। দুর্বলের কান্না, বঞ্চনা।আজ সমাজের বাস্তব চিত্র। কালো টাকার লোভে প্রলুব্ধ হয়ে নীতি-নৈতিকতা বিসর্জন দিচ্ছে দাপুটেমহল। সাহায্য করছে অন্যায় ও অসঙ্গত কাজে। মন্দ কাজে সমর্থন, à¦