জামিল আহমদ: কবি আফজাল চৌধুরী । স্বদেশ ও স্বধর্ম চেতনায় উজ্জীবিত এক শক্তিমান কবি। তার কবিতায় ফুটে ওঠত স্বদেশ প্রেম ও ধর্মের চিরন্তন জয়গান। তার কাব্য হয়ে ওঠেছিল কল্যাণ ও মানবতার সেতুবন্ধন। শব্দের গাথুনিতে মানবতার ঝঙ্কার তুলতেন তিনি। আমরণ লড়েছেন শোষিতের পক্ষে।
আজ তার ১৩তম মৃত্যুবার্ষিকী।৯জানুয়ারি ২০০৪ সালে তিনি পরলোকগমন করেন। মৃত্যুবার্ষিকীতে কবির রুহের মাগফিরাত কামনা করছি। ইসলামের নব-উত্থান প্রত্যাশী এই কবির কবিতায় সমসাময়িক ঘটনাবলী যেমন নান্দনিক হয়ে ওঠেছে তেমনি নিকট-ইতিহাসও বাঙ্ময় হয়েছে তার তীর্যক-তীক্ষ্ণ ও অনুসন্ধানী ভাব ও ভাষায়। বর্তমান দ্বান্দ্বিক কাললগ্নে নিকট-ইতিহাসের সেই সোনালি অধ্যায়ের সফল প্রতিস্থাপন ছিল তাঁর আমরণ প্রত্যাশা।
সাহিত্যের টাইরেসিয়াস খ্যাত দূরদর্শী এই প্রবক্তা কবি আত্মিক দিক দিয়ে নিপীড়িত বিশ্বের সকল মানুষের বিশেষভাবে শোষিত ও নির্যাতিত মুসলিম জনগণের পক্ষে ছিলেন অত্যন্ত সোচ্চার। মানবাত্মার সব ধরনের অবমাননার বিরুদ্ধে তিনি ছিলেন চির প্রতিবাদী কবিকণ্ঠ। তাঁর অধিকাংশ কবিতায় এ সত্য বিধৃত। সাবেক সোভিয়েত ইউনিয়নের কম্যুনিষ্ট শাসকগোষ্ঠীসহ বিশ্বব্যাপী কমিউনিজমের ধ্বজাধারী কায়েমী স্বার্থান্বেষী গোষ্ঠীর সাত দশকের অপশাসন শোষণ ও গণহত্যার নিন্দায় অধ্যক্ষ কবি আফজাল চৌধুরীর কবিতা ছিলো প্রতিবাদমুখর।
তিনি ১০মার্চ ১৯৪২ সালে হবিগঞ্জের খাগাউড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। বড় ভাই প্রখ্যাত রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, প্রাক্তন এমএনএ ও সংসদ সদস্য মরহুম এ.কে. লতিফুর রহমান চৌধুরী ( কমান্ড্যান্ট মানিক চৌধুরী ) এবং মেঝো ভাই বীর মুক্তিযোদ্ধা , ভাষা সৈনিক এবং বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম আলতাফুর রহমান চৌধুরী ( ইয়াকুত চৌধুরী )।
কবি আফজাল চৌধুরী হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিকুলেশন (১৯৫৯) । হবিগঞ্জ বৃন্দাবন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক (১৯৬১)। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় বিএ (অনার্স) (১৯৬৪) ও এমএ (১৯৬৫)সম্পন্ন করেন।১৯৬৯ সালে সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্য হিসেবে তাঁর কর্ম জীবনের শুরু হয়। প্রথম কর্মস্থল রাজশাহী সরকারী ইন্টারমেডিয়েট কলেজ (১৯৬৯ -’৭০)। পরবর্তীতে সিল