সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

যেকোনো মুহূর্তে তলিয়ে যাবে বাংলাদেশ! আশঙ্কা বিশেষজ্ঞদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

map_vumikompaআওয়ার ইসলাম: যে কোনো সময় অনুভূত হতে পারে বড় ধরনের ভূমিকম্প। আর তাতে তলিয়ে যেতে পারে বাংলাদেশ। এমনই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি বাংলাদেশ, ভারত-মিয়ানমারের সংযোগ স্থলের ভূ-গর্ভে বিশাল ফাটলের সন্ধান পেয়েছেন বিশেষজ্ঞরা। এ কারণে বাংলাদেশসহ এর আশপাশের এলাকায় ঘটতে পারে ৮-৯ মাত্রার ভূমিকম্প। ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের বিপদ হতে পারে বাংলাদেশের।

কলোম্বিয়া ইউনিভার্সিটির ড. মাইকেল স্টেকলারের অধীনে চলা এক গবেষণা থেকে এমন তথ্য বেরিয়ে এসেছে। এই ফাটলের ৬০ মাইলের মধ্যে প্রায় ১৪০ মিলিয়ন মানুষ বসবাস করে। আর এই ভূমিকম্পের প্রভাবে প্রায় ১০ মিলিয়ন মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে।  বিশেষজ্ঞরা জানান, এই ফাটলটি গঙ্গা এবং ব্রহ্মপুত্রের পলি মাটি দ্বারা ভরাট হয়ে আছে। প্রায় কয়েক মিলিয়ন টন পলি জমা হয়েছে।

ড. মাইকেল স্টেকলার সিএনএন-কে জানান, তিনি আশঙ্কা করছেন, এই ফল্ট লাইনটি এখনো সচল। এর আগে এমন বড় ফাটল থেকে ২০০৪ সালে ভারত মহাসাগরে বিপর্যয় হয়। এরপর ২০১১ সালে জাপানেও একই রকম বিপর্যয় দেখা দেয়।  দুইবারই বিশাল সুনামির উৎপত্তি হয়েছিল সেখান থেকে। এমনকি এই ফাটল থেকে যে ভূমিকম্প হবে তাতেও সুনামির আশঙ্কা রয়েছে। তবে কবে এমনটি হতে পারে  এ ব্যাপারে কিছুই জানাননি বিশেষজ্ঞরা।

তারা জানান,  যে কোনো সময়ই ঘটতে পারে এমন দুর্ঘটনা। তবে যখনই হোক না কেন, এটা বাংলাদেশের জন্য হয়তো বড় ধরনের বিপর্যয়ের কারণ হবে। এ জন্য সরকারকে ভূমিকম্প সহনশীল স্ট্রাকচার তৈরির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ