শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা

দাড়ি ও হিজাবের অনুমতি পাচ্ছে মার্কিন সেনারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

markin_senaআওয়ার ইসলাম: মার্কিন সেনাকর্মীরা পাগড়ি পরতে ও দাড়ি রাখতে পারবেন। নারীকর্মীরা পরতে পারবেন হিজাব। এমনই এক নতুন নিয়ম আনতে চলেছে আমেরিকার সেনাবাহিনী।

আমেরিকায় শিখদের অধিকার সুরক্ষিত নয়, এমন অভিযোগ অনেকদিনের। কিছুটা সমান অধিকার রক্ষার জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেই জানিয়েছে মার্কিন সেনাবাহিনীর সচিব এরিক ফ্ল্যানিং। বলেছেন, ‘‌বাকি নাগরিকদের মতো শিখরাও আমেরিকার কাছে সমান গুরুত্বপূর্ণ, দেশের এক অবিচ্ছেদ্য অঙ্গ। তাই তাদের মধ্যে থেকে কেউ যদি দেশের হয়ে কাজ করতে চাই, সেটাকে স্বাগত জানানো হবে। পাশাপাশি, সবার মতোই শিখদের নিজস্ব ধর্ম, সংস্কৃতি ঐতিহ্য নিয়ে বাঁচার অধিকার রয়েছে। সেই অধিকারকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, হিজাবও পরতে পারবেন নারীরা।

শিখ মার্কিন জোটের আইনি পরামর্শদাতা হরসিমরন কৌর জানিয়েছেন, ‘‌আমরা চেয়েছিলাম স্থায়ী প্রতিকার। যে আইনি প্রতিকারের ফলে, মার্কিন সমাজে নিজের বিশ্বাস, ধর্ম নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারবে এই সম্প্রদায়ের মানুষ। সেটা এখনও হয়নি। যদিও এই ধরনের আইনি সংশোধন একটু হলেও স্বাধীনতার স্বাদ দেবে এই মানুষগুলোকে। ’‌

সূত্র: আজকাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ