মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

রসরাজের জামিন নামঞ্জুর; ১৬ জানুয়ারি পরবর্তী শুনানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rasraz-dasআওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে গ্রেফতার হওয়া রসরাজ দাসের (৩০) জামিন নামঞ্জুর করেছেন আদালত। এসময় আগামী ১৬ জানুয়ারি পরবর্তী জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে জামিন শুনানি শেষে জেলা জজ ও দায়রা জজের বিচারক মো. ইসমাঈল হোসেন জামিন আবেদন নামঞ্জুর করেন। এসময় আগামী ১৬ জানুয়ারি পরবর্তী জামিন শুনানির দিন ধার্য করা হয়।

রসরাজের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন তার আইনজীবি অ্যাড. মো. নাসির মিয়া।

তিনি সাংবাদিকদের জানান, আদালতে ফরেনসিক রিপোর্ট জমা দেয়া হয়েছে। শুনানি শেষে জেলা জজ ও দায়রা জজের বিচারক মো. ইসমাঈল হোসেন জামিন আবেদন নামঞ্জুর করেন। এসময় আগামী ১৬ জানুয়ারি পরবর্তী জামিন শুনানির দিন ধার্য করেন আদালত।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে জেলা জজ মো. ইসমাঈল হোসেনের আদালতে জামিন বিষয়ে শুনানি হয়। শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন না অভিযুক্ত রসরাজ দাস।

রসরাজ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর ফেসবুকে পবিত্র কাবা শরীফকে অবমাননা করে ছবি পোস্ট দেয়ার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মামলায় গ্রেফতার হন রসরাজ (৩০) দাস। তার ফাঁসির দাবিতে উত্তাল হয়ে ওঠে নাসিরনগর উপজেলা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ