বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভূমিকম্পে সিলেটের জগন্নাথপুরে একজন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

vumikompoআওয়ার ইসলাম:ভূমিকম্পে ঝাঁকুনিতে কেঁপে ওঠলো দেশ। মঙ্গলবার বেলা ৩টা ৮মিনিটে দু’দফায় অনুভূত হওয়া ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় এক মিনিট।

ভূমিকম্পে  সিলেটে বড় ধরনের কোনো ক্ষতি না হলেও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে একজন নিহত ও এক মাদরাসা ছাত্রসহ দুজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম হিরণ মিয়া। তিনি জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের আসামপুর গ্রামের মৃত সুনু মিয়ার ছেলে।

জানা গেছে, জগন্নাথপুর উপজেলার পাটলী দারুল উলুম এমদাদিয়া মাদারাসার পঞ্চম শ্রেণির ছাত্র নাজিউর রহমান (১৩)। সে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সদরের আবদুল হাইয়ের ছেলে। নাজিউর ওই মাদরাসার আবাসিক ছাত্র।

ভূমিকম্পের সময় নাজিউর মাদরাসার দ্বিতীয় তলা থেকে লাফ দিলে মাথায় আঘাত পান। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া জগন্নাথপুর পৌরশহরের বাসিন্দা তকবুর মিয়ার মেয়ে রুবি বেগম ঘটনার সময় জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিসক ডা. মদুসুদন ধর জানান, ভূমিকম্পের পরপরই হিরণ মিয়া নামের একজনকে হাসাপতালে আনার আগেই মারা যান। এছাড়া নাজিউর রহমান ও রুবি আক্তার নামের দুজনকে হাসাপতালের আনা হলে নাজিউরের আঘাত বেশি হওয়ায় তাকে ওসমানী হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আর রুবি বেগমকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

ভূকম্পন প্রথমে মৃদু মাত্রায় শুরু হলেও হঠাৎ বেশ জোরে ঝাঁকুনি অনুভূত হয়। এতে আতঙ্কিত হয়ে সিলেট নগরের বাসা-বাড়ি, বিপণী বিতান ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোকজন দ্রুত বের হয়ে রাস্তায় নেমে আসেন।

এসময় জিন্দাবাজারের ব্যস্ততম সড়কগুলোতে মানুষের অবস্থানের কারণে দেখা দেয় তীব্র যানজট।

ভূমিকম্পে জিন্দাবাজারের নির্মাণাধীন একটি ভবনের দেয়ালের কয়েকটি ইট ধসে পড়ে। এতে একটি মোটরসাইল ক্ষতিগ্রস্ত হয়। তবে মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার লনতারাইয়ের দক্ষিণ মাছমারা এলাকায়।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ