মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

১৯ লাখ শিক্ষার্থীর হাতে ইসলামি পাঠ্য বই তুলে দিল ইসলামিক ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

if-foundation2015111403594020170101172940আওয়ার ইসলাম: ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় সারাদেশে প্রাক-প্রাথমিক, বয়স্ক ও সহজ কুরআন শিক্ষার বই বিতরণ করা হয়েছে।

দেশের মোট ৫১ হাজার ৫৬৮টি কেন্দ্রে ১৯ লাখ ৪১ হাজার ২০০ জন শিশু ও বয়স্ক শিক্ষার্থীদের মাঝে উৎসবঘন পরিবেশে পাঠ্য পুস্তক/কিতাব বিতরণ করা হয়। ইসলামি ফাউন্ডেশন থেকে এ তথ্য জানানো হয়।

ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ঢাকা মহানগরীর ৩০টি জোন ও ৫ উপজেলায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় বই বিতরণ করা হয়।

রোববার প্রাক-প্রাথমিক ও সহজ কুরআন শিক্ষার মোট ৪ হাজার ৫টি কেন্দ্রে কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশে ২ লক্ষাধিক পাঠ্য বই বিতরণ করা হয়।

যাত্রাবাড়ী জোনে ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নর এর গভর্নর শায়খ আল্লামা খন্দকার গোলাম মাওলা নকশবন্দী প্রধান অতিথি ও ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মু. হারুনুর রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ইফা ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নুর মোহাম্মদ আলম।

এছাড়া উপস্থিত ছিলেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের সব শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, কেন্দ্র মনিটরিং কমিটির সদস্য, সরকার-বেসরকারি কর্মকর্তা ও আলেম-ওলামা।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ