মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রাজশাহীতে শিশু ধর্ষণ:কলেজশিক্ষক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dhorshonআওয়ার ইসলাম: রাজশাহীর বাগমারায় শিশু ধর্ষণের অভিযোগে  ইমাজ উদ্দিন (৫০) নামে এক কলেজ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়,  তিনি বাগমারা উপজেলার খালগ্রাম বিষ্ণুপুর কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক। ইমাজ উদ্দিনকে শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী নগরীর সরকারি মহিলা কলেজের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন।

ওসি সেলিম হোসেন অভিযোগের বরাত দিয়ে বলেন, ‘শনিবার দুপুরে ইমাজ উদ্দিন প্রতিবেশীর আট বছরের এক শিশু কন্যাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। এরপর ওই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। ঘটনার পর ইমাজ উদ্দিন কলেজের কাজে ঢাকা যাওয়ার নাম করে বাড়ি থেকে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হয়ে গেলে গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। ’

তিনি আরও বলেন, ‘ভিক্টিমের পরিবার থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন। পরে গ্রামের লোকজন জানতে পারে সে রাজশাহী মহিলা কলেজের সামনে এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন। রাত সাড়ে ৯টার দিকে গ্রামের লোকজনসহ বাগমারা থানা পুলিশ ওই বাড়ি থেকে গ্রেপ্তার করে। তবে তাকে গ্রেপ্তারের পর বাগমারা থানায় নিয়ে আসার জন্য পুলিশ কর্মকর্তারা কাজ করছেন।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ