মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

তুরস্কের নাইট ক্লাবে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

istanbul-nightclub-attack_35449_1483237965আওয়ার ইসলাম:  ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে থার্টি ফার্স্ট নাইটে দুই বন্দুকধারীর হামলায় ৩৫ জন নিহত হয়েছে।  এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন।
রোববার স্থানীয় সময় রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। খবর এএফপি, আনাদুলো নিউজ ও সিএনএন টার্কের।
সান্তাক্লজের পোশাক পরে ওই নাইটক্লাবে ঢুকেছিল হামলাকারীরা।

টার্কি এনটিভির প্রতিবেদনে জানা যায়, ইংরেজি নতুন বছরের পার্টি শুরুর প্রাক্কালে ইস্তাম্বুলের অভিজাত এলাকা ওরটাকয়ের রেইনা নাইটক্লাবে দুই হামলাকারী সশস্ত্র হামলা চালায়।
এদিকে টার্কি এনটিভির খবরের ভিডিওতে রেইনা নাইটক্লাবে বেশ কয়েকটি এম্বুলেন্স ও পুলিশের গাড়ি ঢুকতে দেখা গেছে।

কয়েকদিন আগে তুরস্কের রাজধানীতে রাশিয়ার রাষ্ট্রদূতকে গুলি করে হত্যার পর নববর্ষ উদযাপন উপলক্ষে গোটা তুরস্ককে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। কেবল ইস্তাম্বুল নগরীতেই দায়িত্ব পালন করছিলেন সতের হাজার পুলিশ। অথচ এর মধ্যেই নাইটক্লাবে হামলার ঘটনা ঘটল।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ