মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

৫ লাখ মুসল্লির অংশগ্রহণের শুরু কুমিল্লার ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

madaripur_ijtemaআওয়ার ইসলাম: অন্তত ৫ লাখ মুসল্লির অংশগ্রহণে কুমিল্লায় শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ‘কুমিল্লা জেলা ইজতেমা’।

জেলা সদরের অদূরে আলেখার চর (আমতলী) এলাকায় গোমতী নদীর তীরে এ উপলক্ষে তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল।

শনিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতোমা। এ বছর জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫ লাখ মুসল্লি এ ইজতেমায় অংশ নেবে বলে আয়োজকরা জানিয়েছেন।

ইজতেমার কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, ইজতেমা সফল করতে কুমিল্লার ১৬ উপজেলার তাবলীগ জামায়াতের নেতৃবৃন্দের আর্থিক ও স্বেচ্ছাশ্রমে এরই মধ্যে গোমতী তীরবর্তী চর এলাকায় তৈরি করা বিশাল প্যান্ডেল। এর ভেতর আলাদাভাবে উপজেলা ভিত্তিক মুসল্লিদের বসার ব্যবস্থা করা হয়েছে। মাইক স্থাপন করা হয়েছে ১২ শতাধিক।

বয়ানে অংশ নেবেন দেশের প্রখ্যাত আলেমগণ ছাড়াও তাবলীগ জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ। মুসল্লিদের ওজু, গোসল, শৌচাগার, রান্না থেকে শুরু করে সকল ব্যবস্থাও করা হয়েছে সেখানে। ইজতেমার মাঠ ও এর আশপাশের এলাকায় র্যাব পুুলিশ সার্বক্ষণিক টহল দিচ্ছে।

ইজতেমা মাঠের নিরাপত্তা বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, ইজতেমায় আগত মুসল্লিদের সার্বিক নিরাত্তায় ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে। ইজতেমা মাঠে আগতদের অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণ করতে এরই মধ্যে প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ