সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জীবনকে অসুখী করছে ফেসবুক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

facebook-statusআওয়ার ইসলাম: সময়কে আনন্দঘন করতে ফেসবুক ব্যবহার করে থাকেন অনেকেই। কিন্তু ফেসবুক সময়কে আনন্দময় করে না, অধিকন্তু অসুখী করে তোলে। অনেক ব্যবহারকারী আবার ঈর্ষান্বিত হয়ে পড়েন অন্যান্যদের সোশ্যাল নেটওয়ার্কিং কর্মকাণ্ডে। তবে সবাই হন না, যারা হীনমন্যতায় ভোগেন তাদের মধ্যেই অসুখী বা ঈর্ষান্বিত হওয়ার প্রবণতা বেশি।

ইউনির্ভাসিটি অফ কোপেনহেগেনের পরিচালিত এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। ১ হাজার ৯৫ জন ফেসবুক ব্যবহারকারীর উপর ওই সমীক্ষা চালানো হয়।

সমীক্ষার ফলাফল বলছে, সপ্তাহ খানেক বিরতি নিয়ে যে সব ব্যবহারকারী ফেসবুকে ফেরেন তারা অবশ্য জীবনকে সন্তোষজনক মনে করেন।

তবে যারা 'ফেসবুক ঈর্ষা'য় ভোগেন তারা স্বীকার করেছেন যে, সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের কর্মকাণ্ড দেখে ঈর্ষান্বিত হওয়ার প্রবণতা প্রবল তাদের।

ওই সমীক্ষার প্রতিবেদন লেখক মর্টেন ট্রোমহল্ট জানিয়েছেন, প্রতি দিন হাজার হাজার ঘণ্টা ফেসবুকে ব্যয় করেন ব্যবহারকারীরা। এটা নিশ্চিত যে, আমরা আগের চেয়ে এখন বেশি সংযুক্ত। কিন্তু এই সংযুক্তি কি ভালোটা বয়ে আনছে জীবনে?'

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ