মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

ইউরোপীয় ইউনিয়ন অর্থ সহায়তা দেবে রোহিঙ্গা শরণার্থীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohinga18আওয়ার ইসলাম: মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার-নির্যাতন , হত্যা ও ধর্ষণের ফলে  রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা  রোহিঙ্গা মুসলিম অভিবাসীদের  জরুরি মানবিক সহায়তা হিসেবে ৩ লাখ পাউন্ড বরাদ্দ করেছে ইউরোপীয় কমিশন।

বাংলাদেশি অর্থে এর অঙ্কের পরিমাণ  প্রায় ২ কোটি ৪৯ লাখ টাকা। ইউরোপিয়ান সিভিল প্রটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশন্সের (ইসিএইচও) মাধ্যমে শর্তহীন এই সহায়তা প্রদান করবে ইইরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইইউর ঢাকাস্থ দূতাবাস থেকে পাঠানো একটি প্রেস রিলিজে এ আর্থিক সহায়তার বিষয়টি উল্লেখ করে বলা হয়, সম্প্রতি মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশের কক্সবাজারে  আশ্রয় নেওয়া সাড়ে সাত হাজার রোহিঙ্গাকে  এই আর্থিক সহায়তা প্রদান করা হবে।  ইউরোপীয় কমিশনের বাংলাদেশস্থ মানবিক সহায়তা বিভাগের (ইসিএইচও) প্রধান রোমান মাচের বলেন,অধিকাংশ রোহিঙ্গা পরিবার মিয়ানমারের অত্যাচারে একেবারেই শূন্যহাতে  নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।  জরুরি ভিত্তিতে তাদের মানবিক সহায়তা খুবই প্রয়োজন। ইউরোপীয় কমিশনের এই সহায়তা তাদের জরুরি চাহিদা পূরণ  করতে না পারলেও মানসিক সমর্থন দেবে।
ইইউর পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খাদ্য ও পুষ্টিসহ সবচেয়ে জরুরি সহায়তাগুলো দেওয়ার জন্য এই অর্থ দেওয়া হয়েছে।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ