মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বাংলাদেশসহ ৪ দেশের নারীকে বিয়ে করতে পারবে না সৌদি ছেলেরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

marrege_saudiআওয়ার ইসলাম: বাংলাদেশসহ আরো তিনটি দেশের নারীদের বিয়ে করতে পারবে না সৌদি পুরুষরা। মঙ্গলবার এ সংক্রান্ত এক আইন জারি করেছে সৌদি আরব।

বাকি তিন দেশ হলো, পাকিস্তান, চাদ ও মিয়ানমার।

মক্কা পুলিশ বিভাগের পরিচালক মেজর জেনারেল আসাফ আল কোরাইশির বরাতে স্থানীয় পত্রিকার রিপোর্টে  জানা গেছে, এই চার দেশের প্রায় পাঁচ লাখ নারী বর্তমানে সৌদি আরবে বসবাস করছেন। সৌদি পুরুষদের বিদেশি নাগরিকদের বিয়ে করা থেকে বিরত রাখতেই সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রিপোর্টে আরও বলা হয়, বিদেশিদের বিয়ে করতে হলে নানান আনুষ্ঠানিকতার জন্য সরকারের অনুমতি নিতে হয়। এখন সৌদি নাগরিকদের বিদেশিদের বিয়েতে কঠোর নিয়মকানুনের মুখোমুখি হতে হবে।

আসাফ আল কোরাইশি বলেন, সৌদি নাগরিক যারা এখনো বিদেশিদের বিয়ে করতে চান, তাদের প্রথমে সরকারের সম্মতি নিতে হবে। সরকারি যথাযথ চ্যানেলের মাধ্যমে বিয়ে করা জন্য একটি আবেদন জমা দিতে হবে।

কর্মকর্তাদের মতে, আবেদনকারীর বয়স ২৫ বছরের বেশি হতে হবে। স্থানীয় জেলা মেয়র, পরিচয়পত্র এবং পরিবারের সম্মতির নথিও আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

কোরাইশি আরও বলেন, ‘আবেদনকারী বিবাহিত হলে তার স্ত্রী অক্ষম, বন্ধ্যা কিংবা দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত এ মর্মে হাসপাতালের একটি সার্টিফিকেট আবেদনের সঙ্গে জমা দিতে হবে।’ তালাকপ্রাপ্ত পুরুষেরা বিবাহ বিচ্ছেদ মেয়াদ ছয় মাস পূর্ণ না হলে আবেদন করতে পারবেন না যোগ করেন কোরাইশি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ