শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ওয়ায়েজিনের লকবে লাগাম পড়ুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী হাসান তৈয়ব
লেখক 

ali_hasan_taibসময়ের জনপ্রিয় এক বক্তা। তাকে কেউ বলেন, বাংলার জাকির নায়েক, কেউ দ্বিতীয় জাকির নায়েক। অবশ্য তিনি নিজেকে বলেছেন, ‘ভার্সিটির মাল’। সপ্তাহ দুয়েক আগে চাঁদপুর সফর থেকে আসার সময় তার সঙ্গে আমার দেখা। মধ্য রাতে চা খেতে নেমেছি আমি আর মুফতি মাসউদুল করিম সাহেব চালককে চাঙ্গা রাখতে। স্টলের দিকে যেতেই দেখি তিনিও সেখানে গরম জলে গলা ভেজাচ্ছেন বহরসহ। না দেখা মানুষের অপ্রত্যাশিত সাক্ষাতে খানিকটা বিস্ময়ভরা কণ্ঠে আমি বললাম, ‘ভাই আপনিই কি সেই মুফতি ... সাহেব? তিনি সহাস্যে বললেন, ‘জী ভাই। তবে মুফতি ছাড়া। আমি মুফতি নই।’ তাঁর উত্তরে আমি খুশি হয়েছিলাম।

আজ ইউটিউবে তার ওয়াজের ভিডিও দেখলাম। তিনি সোফায় বসা। উপস্থাপক তার সম্পর্কে বলছেন, ‘এখন আপনাদের সামনে আলোচনা করবেন ... .... .... হাফেজ মাওলানা মুফতি ... সাহেব।

দুই.
দু’বছর আগের কথা। পঞ্চগড়ের এক প্রত্যন্ত অঞ্চলে দাওয়াতি সফর। গিয়ে দেখি পোস্টারে লেখা ‘মুফতি আলী হাসান তৈয়ব’! উপস্থাপক ঘোষণাতেও উচ্চারণ করলেন শব্দটি। আমি অবাক এবং বিরক্ত হলাম। আলোচনার শুরুতেই সবিনয়ে ধন্যবাদ জানিয়ে বললাম, ‘আমার প্রতি সুধারণার জন্য আয়োজকদের ধন্যবাদ। নগণ্য বান্দার ফতোয়া বেশ পড়াশোনা ও ঘাঁটাঘাঁটি করা হয়, তবে সে একাডেমিক মুফতি নয়।’

আচ্ছা, আলেম-মাওলানা শব্দগুলো কি কারও ন্যূনতম পরিচয়ের জন্য যথেষ্ট নয়? মুফতি না হলে কি আলেমরা কুরআন-হাদিস জানেন না? সাধারণ মানুষের কাছে বড় আলেম বোঝাতেই যখন মুফতি শব্দ বলছেন, প্রকারান্তরে আপনি আলেম শব্দের সম্মানহানি করছেন। আপনিই সমাজে চালু করছেন মুফতি লকব ছাড়া কেউ আলেমই নন। আর আপনিও যখন মুফতি শব্দে খুব পুলকিত ও সম্মানিত বোধ করছেন মুফতি না হয়ে, আপনি নিজেও নিজের সম্মানহানি করছেন অজান্তেই।

দুঃজনক সত্য হলো, ওয়াজ মাহফিলের সুবাদে এখন লকব আর উপাধিগুলো একেবারে সস্তা হয়ে গেছে। বিদেশের মাটিতে জীবনে পা না রেখেও কেউ হচ্ছেন ‘আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন’। মাহফিলটি আয়োজিত হচ্ছে প্রথমবারের মতো তবুও তা হচ্ছে ‘ঐতিহাসিক’ কিংবা ‘ঐতিহ্যবাহী’। সন্তানের বাবাই হননি এমনকি বিয়ে পর্যন্ত করেননি তাতেই তিনি ‘আল্লামা’। আর ইফতা পড়া দূরের কথা হাদিসের কিতাব