মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

ইসরাইলি পার্লামেন্টের আরব সদস্যকে গৃহবন্দির নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

israel_arab_mpআওয়ার ইসলাম: ইরাইলি পার্লামেন্টের এক আরব সদস্যকে ১০ দিন গৃহবন্দি রাখার আদেশ দিয়েছে তেল-আবিবের একটি আদালত।

কারাগারে ফিলিস্তিনি বন্দিদের সিম কার্ড ও মোবাইল সেট সরবরাহ করার অভিযোগে গত মঙ্গলবার ইসরাইলের আদালত বাসেল ঘাটাস নামে ওই আরব সদস্যের বিরুদ্ধে এ আদেশ দেয়। খবর আল-জাজিরার।

মিকি রোসেনফেল্ড নামের ইসরাইলী পুলিশের এক মুখপাত্র জানান, তার ব্যাপারে এখনো তদন্ত চলছে। চূড়ান্ত রায় দেয়ার আগ পর্যন্ত বাসেল ঘাটাসের দেশ ত্যাগের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

একই সঙ্গে পরবর্তী ছয় মাস তিনি কোনো বন্দির সঙ্গে দেখা করতে পারবেন না। একই ঘটনায় বুধবার আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশ তার নাম প্রকাশ করেনি।

গত ২২ ডিসেম্বর নিজ বাসা থেকে আটক করার পর ওই আরব এমপিকে টানা ৬দিন ধরে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এসময় নাশকতামূলক কর্মকাণ্ডে তিনি জড়িত কিনা তার প্রমাণ খুঁজে বের করতে অফিস ও বাড়ি তছনছ করা হয়।

তবে ফিলিস্তিন বন্দিদের সিম কার্ড ও মোবাইল সেট দেয়ার কথা তিনি অস্বীকার করেন নি। একই সঙ্গে এ ঘটনার জন্য তিনি কোনো অনুশোচনাও করেন নি। তার মতে, মানবতার খাতিরে তিনি যা করেছেন ভালই করেছেন। বন্দিদের মানবাধিকারের প্রতি সম্মান রেখেই তিনি এ কাজ করেছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ