মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

৩ ইসলামি তাত্ত্বিকের অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

makdisi_katadah_sibaiআওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বিভিন্ন ইসলামি স্কলারের অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে। তাদের ব্যাপারে আল কায়দার সমর্থক এ অভিযোগ পাওয়ার পর ওই অ্যাকাউন্টগুলো বন্ধ করে টুইটার। খবর গার্ডিয়ানের

সম্প্রতি  জর্দানের আবু কাতাদাসহ আরও তিন ইসলামি তাত্ত্বিকের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে জঙ্গিবাদের সমর্থনে প্রচারণার অভিযোগ রয়েছে বলে জানায় টুইটার কর্তৃপক্ষ।

ওই তিন ইসলামিক স্কলারের নাম আল-মাকদিসি, আবু কাতাদা ও আল-সিবাই। প্রতিদিন তাদের অ্যাকাউন্টগুলো কয়েকবার করে ব্যবহার করা হতো বলে জানায় টুইটার এবং অ্যাকাউন্টগুলোতে আইএস এর সমর্থনে প্রচারণা চালানোর অভিযোগ আনে প্রতিষ্ঠানটি।

বেশ কিছুদিন ধরেই টুইটার কর্তপক্ষ এমন প্রচুর অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে। এর ফলে তারা এখন টেলিগ্রাম নামক অপর একটি ম্যাসেজিং সেবার মাধ্যমে নিজেদের প্রচারণা চালাচ্ছে বলে জানা গেছে।

উল্লেখ্য, আবু কাতাদা ব্রিটিনে অবস্থানকালে তার বিরুদ্ধে জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগ পাওয়া গেলে তাকে জর্দানে ফেরত পাঠানো হয়। প্রায় ১০ বছর মামলা চলার পর তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ থেকে তাকে মুক্তি দেওয়া হয়। গত বছর কারাগার থেকে মুক্ত হওয়ার পর থেকে তিনি প্রতিনিয়ত আইএস-এর বিরুদ্ধে সমালোচনামূলক বক্তব্য দিয়ে আসছেন।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ