মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

সিরাজগঞ্জে ধর্ষণের শিকার মহিলা মেম্বার; এলাকায় চাঞ্চল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dhorshon2_nariআওয়ার ইসলাম: বান্ধবীর বাড়িতে দাওয়াতে গিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়নে এক নারী ইউপি সদস্য ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় এলাকায় ক্ষোভ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধর্ষককে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জালালপুর ইউনিয়নের ৭, ৮, ৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য গত ২৫ ডিসেম্বর একই ইউপির সাবেক মহিলা মেম্বার জালালপুর গ্রামের বিলকিস খাতুনের বাড়িতে পারিবারিক একটি অনুষ্ঠানে দাওয়াত খেতে যান।

অনুষ্ঠান শেষে রাতে বিলকিস মেম্বারের অনুরোধে বাড়িতেই থেকে যান ওই ইউপি সদস্য। রাত ১টার দিকে এ সুযোগে বিলকিলের স্বামী প্রবাসী লম্পট শাহ আলম ঘুমন্ত মাহেলাকে ধর্ষণ করেন।

এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে এলাকার মাতব্বরা দেন-দরবারের চেষ্টা করে ব্যর্থ হলে মঙ্গলবার দুপুরের দিকে ওই ইউপি সদস্য বাদী হয়ে ধর্ষক শাহ আলম ও তার স্ত্রী বিলকিসকে আসামি করে এনায়েতপুর থানায় মামলা দায়ের করেন।

এনায়েতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহিলা মেম্বার ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ