মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

৯১ সেনা নিয়ে সিরিয়ায় যুদ্ধে যাওয়ার পথে রুশ বিমান বিধ্বস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_22106" align="alignleft" width="457"]rus_biman_russian_army ফাইল ছবি[/caption]

আওয়ার ইসলাম: ৯১ আরোহী নিয়ে রুশ সামরিক বিমান কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়েছে। বিমানটি নতুন বছর উপলক্ষ্যে সিরিয়ায় যুদ্ধের জন্য যাচ্ছিল বলে জানা গেছে।

রোববার ইন্টারফেক্স সূত্রে বিবিসি ও রয়টার্স এই তথ্য জানিয়েছে।

অসমর্থিত  সূত্রের বরাত দিয়ে ইন্টারফেক্স জানিয়েছে, একটি উদ্ধারকারী দল কৃষ্ণ সাগরের কাছে সোচি উপকূলে বিধ্বস্তের জায়গাটি দেখতে পেয়েছে।

সোচির রিসোর্টের আদলার বিমানবন্দর থেকে উড্ডয়নের ২০ মিনিট পরেই রাডার থেকে বিমানটি নিখোঁজ হয়ে যায়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তু-১৫৪ বিমানটিতে কর্মকর্তা, অ্যালেক্সজান্ড্রোভের গায়কদল ও সাংবাদিকরা ছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি সিরিয়ার লাটাকিয়া প্রদেশে যাচ্ছিল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশিকোভ বলেছে, বিমানের যাত্রীরা নতুন বছর উপলক্ষে সিরিয়ায় অবস্থানরত রুশ সেনাদের জন্য পারফর্ম করতে সেখানে যাচ্ছিল।

আরআর

৯১ যাত্রী নিয়ে রাশিয়ার সামরিক বিমান উধাও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ