মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আল্লামা শফির উপস্থিতিতে নেত্রকোণায় মহাসম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

netrokona2যাকারিয়া আকন্দ (নেত্রকোনা): ২৪ ডিসেম্বর শনিবার নেত্রকোনা জামিয়া ইসলামীয়া হুসাইনিয়া মালনী মাদরাসার উদ্যোগে দিস্তারবন্দী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার প্রিন্সিপাল মাওলানা আনোয়ার শাহ্'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ'র আমির অল্লামা শাহ্ আহমদ শফী।

আল্লামা শাহ্‌ আহমদ শফী তার বক্তব্যে বলেন, প্রতিটি মুসলমান নর-নারীর উচিৎ দীনি শিক্ষা লাভ করা। আপনারা যদি আপনাদের প্রিয় সন্তানকে ঈমান, আকিদা, নীতি, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের আলোকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারেন তাহলে দেশে কোন অনাচার, অরাজকতা, হিংষা, বিদ্বেষ থাকবে না। দেশের কওমি মাদরাসাগুলো শিশুদের ঈমান, আকিদা, নীতি, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের আলোকে সু-শিক্ষায় শিক্ষিত করে তুলে।

সম্মেলনে আরো দেশের শীর্ষস্থানীয় আলেম উলামা বক্তব্য রাখেন। সবশেষে প্রধান অতিথি আল্লামা শফির মুনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত ঘোষণা করা হয়।

আআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ