মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মাহফিলে সরকারবিরোধী বক্তব্য দেওয়ায় বক্তা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mahfil_boktaআওয়ার ইসলাম: রাজবাড়ী জেলার একটি ওয়াজ মাহফিলে সরকারবিরোধী বক্তব্য দেওয়ায় মাওলানা মাহদী হাসান (৩২) নামের এক বক্তাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জেলা শহরের বিনোদপুর এলাকার একটি ওয়াজ মাহফিল থেকে তাকে আটক করা হয়। আটক মেহেদী হাসান বাংলাদেশ কোরআন শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান। তিনি যশোরের কোতয়ালী উপজেলার কাশিমপুর ইউনিয়নের ঘোনা গ্রামের মৃত মহসিন আলী মোল্লার ছেলে।

শনিবার দুপুর দেড়টায় রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মো: আবুল বাশার মিয়া এক প্রেস ব্রিফিংয়ে তাকে আটকের বিষয়টি সাংবাদিকদের জানান।

পুলিশের এই কর্মকর্তা বলেন, শুক্রবার দিবাগত রাতে জেলা শহরের বিনোদপুর লোকোসেড জামে মসজিদ প্রাঙ্গণে ওয়াজ মাহফিলে মাওলানা মেহেদী হাসান সরকারের কর্মকাণ্ড নিয়ে কটুক্তি এবং বিভিন্ন ধরনের উসকানিমূলক বক্তব্য দেন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হলে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে মাওলানা মেহেদীকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

এ ব্যাপারে জেলা শহরের কাজীবাধা এলাকার বাবুল পাটোয়ারী বাদী হয়ে মাওলানা মেহেদী হাসানসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

আরআর

জাতিসংঘ নিরপেক্ষ নয়; আগুনে পুড়িযে দেয়ার হুমকি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ