মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

বিমানে ট্রাম্পকন্যাকে গালাগালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

biman_florida_jet_trump_amerikaআওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্পকে বিমানে পাশের সিটে দেখে চটে গেলেন এক যাত্রী। রাগে কিছু কথাও শুনিয়ে দিলেন। অবশ্য এ কারণে লোকটিকে বিমান থেকে নামিয়ে দেয়া হয়েছে। খবর গলফ নিউজ

নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে জেটব্লু’র একটি ফ্লাইটে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। বিমানটি ফ্লোরিডায় যাত্রা করার কথা ছিল।
ইভানকে দেখে পাশের ব্যক্তিটি উচ্চস্বরে বলতে থাকে, ‘তোমার বাবা দেশের ক্ষতি করছে। কেন তুমি আমাদের ফ্লাইটে? তোমার ব্যক্তিগত প্লেনে যাওয়া উচিত।’

গালি শুনে কর্তৃপক্ষ এগিয়ে আসে এবং তাকে নামিয়ে দেয়। এ সময় ওই ব্যক্তি তাদের লক্ষ্য করে বলতে থাকেন, আমার মত প্রকাশের জন্যে তোমরা আমাকে বিমান থেকে নামিয়ে দিচ্ছ?

ইভানকার সন্তান এবং তার স্বামী জারেদ কুশনার এসময় তার সাথেই ছিলেন। তবে ইভানকার ওই ব্যক্তির গালমন্দে কোনো কর্ণপাত করেননি। তিনি এসময় তার বাচ্চাদের দিকে মনোযোগ দিচ্ছিলেন।

এ ঘটনার পর জেটব্লুর এক বিবৃতিতে জানানো হয়, বিমান পরিচালনার সময় কোনো ব্যক্তিকে ঝুঁকি মনে হলে তাকে নামিয়ে দেয়ার বিধি রয়েছে এবং ওই ব্যক্তিকে তাই করা হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ