মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

ট্রাম্পকে পুতিনের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

putin_trumpআওয়ার ইসলাম: বড়দিন উপলক্ষে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। চিঠিতে পুতিন দ্বি-পাক্ষিক সহযোগিতার কর্মকাঠামো পুনরুজ্জিবিত করার বাস্তবসম্মত উদ্যোগ নিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।

পুতিনের এই চিঠিতে দারুণ খুশি ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে বলেছেন, খুবই সুন্দর একটি চিঠি এসেছে ভ্লাদিমির পুতিনের কাছ থেকে। তার ভাবনাগুলোও অত্যন্ত সঠিক। আমি আশা করি দুই পক্ষই এই ভাবনাগুলো বাস্তবে রূপ দিতে পারবে। আমাদের বিকল্প পথ আর খোঁজার প্রয়োজন নেই।

চিঠিতে পুতিন লেখেন, সাম্প্রতিক বছরগুলোতে সেসব বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করেছি তাতে আধুনিক বিশ্বে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

পুতিন আরও বলেন, আপনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমরা গঠণমূলক ও বাস্তবসম্মত পথেই কাজ করতে পারবো, আর তাতে বিভিন্ন ক্ষেত্রে দ্বি-পাক্ষিক সহযোগিতার পথ সুগম হবে। এর মধ্য দিয়ে বিশ্বকে মানের দিক থেকে একটি নতুন স্তরে তুলে নেওয়া সম্ভব হবে বলেও চিঠিতে উল্লেখ করেন পুতিন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ