মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

আমেরিকার মুসলিমদের জন্য এগিয়ে এলেন ওবামা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

obamaআওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের মুসলিমদের জন্য এগিয়ে এসেছেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি মুসলিমদের ওপর ভিসা প্রদানে যে কড়াকড়ি আইন ছিল এবং যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় বিশেষ নিবন্ধন কর্মসূচি পুণরায় চালুর চেষ্টা চলছি সেটি বন্ধ করে দিয়েছেন।

প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে ২২ ডিসেম্বর মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় ‘ন্যাশনাল সিকিউরিটি এন্ট্রি-এক্সিট রেজিস্ট্রেশন সিস্টেম’ (এনএসইইআরএস) কে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

এর ফলে দায়িত্ব গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প চাইলেই মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশকালে বিশেষ কড়াকড়ি এবং মুসলিম অভিবাসীদের বিশেষ নজরদারি করতে পারবেন না।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের নির্দেশ অনুযায়ী ২০০৩ সালে ‘এনএসইইআরএস’ চালু করা হয়। প্রথম দফায় ইরান, ইরাক, লিবিয়া, সুদান এবং সিরিয়ার নাগরিকদের জন্যে এ প্রক্রিয়া বহাল হয়। এরপর দ্বিতীয় দফায় যুক্ত করা হয় আফগানিস্তান, আলজেরিয়া, বাহরাইন, ইরিত্রিয়া, লেবানন, মরক্কো, উত্তর কোরিয়া, উমান, কাতার, সোমালিয়া, তিউনিসিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেনকে। তৃতীয় দফায় পাকিস্তান ও সৌদি আরব। শেষ দফায় বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, জর্দান এবং কুয়েতকে অন্তর্ভুক্ত করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ