মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

কিডনি দিয়ে মুসলিম নারীর জীবন বাঁচালেন বিশপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

muslim_bishopআওয়ার ইসলাম: নতুন জীবন পেলেন ভারতের কেরালা অঙ্গরাজ্যের এক মুসলিম নারী। নিজের কিডনি দিয়ে ওই নারী যিনি বাঁচিয়েছেন তিনি হলেন বিশপ শিবু ইয়োহান্নান।

তিন বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন ত্রিশূরের বাসিন্দা ২৯ বছর বয়সী কাইরুন্নিসা। এক সন্তানের মা তিনি। কিডনি দাতার খোঁজে খবরের কাগজেও বিজ্ঞাপন দিয়েছিলেন। তবে তাকে কিডনি দিতে পারবে এমন একটা মানুষেরও সন্ধান পাচ্ছিলেন না তিনি।

দেড় বছর ধরে তার চিকিৎসা চলছিল। সম্প্রতি ওয়ান্দ জেলার একটি গির্জার বিশপ ৩৯ বছর বয়সী শিবু ইয়োহান্নান কাইরুন্নিসার জীবন বাঁচাতে তাকে কিডনি দিতে এগিয়ে আসেন।

ডাক্তারি পরীক্ষা শেষে বুধবার কেচির ভিপিএস লেকশোর হাসপাতালে কাইরুন্নিসার কিডনি প্রতিস্থাপন করা হয়। উদার চরিত্রের জন্য নিজের এলাকায় বেশ নাম ডাক আছে বিশপ ইয়োহান্নানের। চাঁদা তুলে ক্যান্সার রোগীদের জন্য প্রায় ২৫ লক্ষ টাকা জড়ো করেছেন তিনি।

ত্রিশূরের বিশপ ডেভিস চিরামেলের কাছ থেকে অনুপ্রাণিত হয়েই কিডনি দানে উৎসাহিত হয়েছেন বলে জানান তিনি। পাঁচ বছর আগে কিডনি দিয়ে সম্পূর্ণ অপরিচিত এক ব্যক্তির প্রাণ বাঁচিয়েছিলেন ডেভিস চিরামেল।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ