সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু

ইসলামি ঐক্যেই মুসলিমবিশ্বের সব সমস্যার সমাধান: চীনা মুসলিম পণ্ডিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

british muslimদিদার শফিক: ইসলামি ঐক্যই মুসলিমবিশ্বের সব সমস্যার সমাধান বলে মন্তব্য করেছেন চীনের প্রসিদ্ধ ইসলামি পণ্ডিত সাইয়্যেদ নুর উদ্দিন জাংকি জাং। তিনি সারা বিশ্বে মুসলিমদের উপর চলমান নির্যাতনকে অনৈক্যের ফসল বলে মনে করে দ্রুত মুসলিম বিশ্বের নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, বেইজিং সরকার দেশের সব মুসলিম সম্প্রদায় ও সংখ্যালঘুদের সাহায্য-সমর্থন করে আসছে। বর্তমানে চীনে আড়াই কোটি মুসলমান বসবাস করছে। ধর্মীয় বিভিন্ন মতাদর্শী হয়েও তারা এদেশে পূর্ণ নিরাপত্তার সাথে মিলেমিশে থাকছে।

পণ্ডিত নুর উদ্দিন বলেন, চীনে মুসলমানদের প্রতি কোন ধরনের ধর্মীয় বিধিনিষেধ নেই। তারা তাদের ধর্মীয় কার্যক্রম অবাধে পালন করে যাচ্ছে। এ দেশে মুসলমানরা মসজিদ ও ধর্মীয় কেন্দ্র নির্মাণ থেকে দায়মুক্ত। বর্তমানে বিভিন্ন মসজিদ ও ধর্মীয় কেন্দ্রে মুসলমানরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করছে।

আলেম-উলামার প্রতি ও মসজিদ নির্মাণে চীন সরকার সহযোগিতার বিষয় স্মরণ করে তিনি বলেন, চীনের জনগণ শান্তিপূর্ণভাবে মুসলমানদের সাথে সহাবস্থান করছে। বিশ্বের সকল মুসলমান আল্লাহর কুরআন ও মুহাম্মদ সা. এর শিক্ষার ভিত্তিতে ঐক্যবদ্ধ হলে মুসলমানদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে।

সূত্র: শাফাকনা ডটকম।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ