মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

আরবি বলায় বিমান থেকে নামিয়ে দেয়া হলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

adam_salehআওয়ার ইসলাম: ফ্লাইট ছাড়ার আগমুহূর্তে আরবিতে কথা বলায় বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে 'ইউটিউব তারকা' আদম সালেহ ও তার বন্ধু স্লিম আলবাহেরকে।

বুধবার সকালে হিথ্রো বিমানবন্দরে ডেল্টা এয়ারলাইনসের একটি ফ্লাইটে এ কাণ্ড ঘটেছে।

সালেহ জানান,ফ্লাইট ছাড়ার আগমুহূর্তে সবসময় তিনি মায়ের সঙ্গে কথা বলেন। আরবি ছাড়া অন্য কোন ভাষায় তার মা কথা বলতে পারেন না। মাত্র ৩০ সেকেন্ড কথা হয়েছিল তার মায়ের সঙ্গে। বিমানে একজন নারীসহ কয়েকজন যাত্রী আরবিতে কথা শোনার পর 'অস্বস্তি' প্রকাশ করলে তাকে তার বন্ধুসহ বিমান থেকে নামিয়ে দেয়া হয়।

নিউ ইয়র্কের বাসিন্দা সালেহ তার বন্ধু স্লিম আলবাহেরের সঙ্গে লন্ডন থেকে নিউ ইয়র্ক যাচ্ছিলেন।

জানা যায়, ইউটিউবে মজার সব ভিডিও দিয়ে তারকা বনে গেছেন সালেহ। তার রয়েছে ১৬ লাখ অনুসারী। আর নিজের টুইটার অ্যাকাউন্টে এই ঘটনার ভিডিও আপলোড করেন তিনি। ভিডিওতে দেখা যায়, সালেহ এবং তার বন্ধুকে ডেল্টা এয়ারলাইন্সের ওই ফ্লাইটের কর্মীরা বিমান থেকে নামিয়ে দিচ্ছে।

এই ঘটনায় বর্ণবাদের অভিযোগে টুইটারসহ সোশ্যাল মিডিয়ায় সমালোচনার (#boycottDelta) ঝড় ওঠেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ