মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

যুক্তরাষ্ট্রে মুসলিম তরুণীর মুখে ছোড়া হলো গরম কফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

us-muslim-womanআওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের মুসলিম হয়রানি দিন দিন বাড়ছেই। সবার স্বাধীনতায় বিশ্বাসী নামে পরিচিতি পাওয়া দেশটির মানুষ কতটা উগ্র সেটাই যেন প্রমাণ দিচ্ছেন বারবার।

গত রোববার ঘটে গেছে এমনই এক লোমহর্ষক ঘটনা। ম্যানহাটনে ডানকিন ডোনাটস কোম্পানির একটি কফিশপে কয়েকজন মুসলিম তরুণী বসে ছিলেন। তাঁদের পাশে গিয়ে বসেন নাথান গ্রে (৩৪) নামের গৃহহীন এক যুবক। কোনো ভূমিকা না করেই গ্রে মুসলিম নারীদের ‘সন্ত্রাসী’ বলতে থাকেন। রেগে গিয়ে এক মুসলিম তরুণী তাঁকে ‘স্টুপিড’ বলেন। এর পরই তরুণীর মুখে গরম কফি ছুড়ে মারেন গ্রে।

পুলিশের ভাষ্য, গ্রে তরুণীকে সন্ত্রাসী বলেছেন। লাঞ্ছিত করেছেন। তাঁর (গ্রে) বিরুদ্ধে বিদ্বেষপ্রসূত অপরাধের (হেট ক্রাইম) অভিযোগ আনা হয়েছে।

ওই কফিশপের এক কর্মচারী বলেন, ‘আমি তাঁকে (গ্রে) কফি দিলাম এবং তিনি আমাকে সন্ত্রাসীদের সম্বন্ধে কিছু বললেন। কিন্তু কী বললেন, তা আমি আমি শুনতে পাইনি। এর পর আমার কাছ থেকে সরে গিয়ে তিনি একদল মুসলিম নারীর পাশে বসলেন।’

ওই কর্মচারী আরো বলেন, গ্রে ওই নারীদের সন্ত্রাসী আখ্যা দেন। একই সঙ্গে তিনি মুসলিমদের ঘৃণা করেন বলেও জানান।

‘‘এক নারী তাঁকে (গ্রে) ‘স্টুপিড’ বলেন। এর পর তিনি গরম কফি ছুড়ে মারেন তাঁর (তরুণী) মুখে।…তিনি পুড়েও যেতে পারতেন’’, বলেন ওই কর্মচারী।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ