বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আরো ৬ দলকে রাষ্ট্রপতির আমন্ত্রণ; আছে দুই ইসলামি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ec_sanglap, boithokআওয়ার ইসলাম: নির্বাচন কমিশন গঠন নিয়ে আরও ছয় দলকে আলোচনার জন্য বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এর আগে তিনি বঙ্গভবনে বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছেন।

আমন্ত্রণ পাওয়া দলগুলো হলো- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), জাতীয় পার্টি (জেপি) ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। ইসলামি দুই দলের মধ্যে রয়েছে ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ তরীকত ফেডারেশন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জয়নাল আবেদীন বলেন, ইতিমধ্যে এই দলগুলোকে বঙ্গভবনে আমন্ত্রণের চিঠি পাঠিয়ে দেয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ২৭ ডিসেম্বর বিকালে ওয়ার্কার্স পার্টি, ২৯ ডিসেম্বর বিএনএফ ও ইসলামী ঐক্যজোট, ২ জানুয়ারি জেপি (মঞ্জু) এবং ৩ জানুয়ারি তরীকত ফেডারেশন ও বিজেপিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এ ছাড়া সময় পরিবর্তনের জন্য আবেদন করায় জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) ২৬ ডিসেম্বর আলোচনার জন্য ডেকেছেন রাষ্ট্রপতি।

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী বৈঠকের সুযোগ চেয়ে চিঠি পাঠালেও সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ