মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রোহিঙ্গাদের করুণ আর্তনাদে পৃথিবী দ্রুত ধ্বংস হয়ে যেতে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়েজী
সিলেট প্রতিনিধি

sylhet9মিয়ানমারের সেনা ও বৌদ্ধ সন্ত্রাসী কর্তৃক মুসলিম গণহত্যার প্রতিবাদে সিলেটের সর্বস্থরের ব্যবসায়ী সমাজ আজ সকাল ১০ টায় সিলেট কোর্ট পয়েন্টে থেকে আম্বরখানা পর্যন্ত  স্মরণ কালের বৃহৎ মানববন্ধন করেছেন।

ব্যবসায়ীদের এই মানববন্ধনে আওয়ামী লীগ, বিএনপি, জমিয়ত, খেলাফত মজলিস, মাদানী কাফেলাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা অবিলম্বে মিয়ানমার সেনাবাহিনী ও বৌদ্ধদের হত্যা-নির্যাতন বন্ধের জন্য যথাযথ ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহবান জানান। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মিয়ানমার সরকারকে চাপ প্রয়োগ এবং অসহায় রোহিঙ্গাদেরকে বাংলাদেশের পক্ষ থেকে সহায়তা প্রদানের জোর দাবী জানানো হয়।

ব্যবসায়ী নেতারা বলেন, অসহায় রোহিঙ্গা মানবতার করুণ আর্তনাদে পৃথিবী দ্রুত ধ্বংস হয়ে যেতে পারে, তাই আল্লাহর গজব থেকে রক্ষা পেতে যার যা আছে, যতটুকু শক্তি-স্বামর্থ আছে, তা নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে।

টেকনাফসহ বিভিন্ন সীমান্তে আশ্রয় নেয়া রোহিঙ্গাদেরকে সার্বিক সাহায্য করতে হবে।

সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ডাকে অনুষ্টিত মানববন্ধনে সভাপতিত্ব করেন শেখ মো. মখন মিয়া।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ