মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন

ইলেক্টোরাল ভোটেও জয়ী ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trump8আওয়ার ইসলাম: শত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল ভোটের চূড়ান্ত রায়েও উতড়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প। আর এ রায়ের মধ্য দিয়ে আগামীর দিনগুলোতে দেশটি পরিচালনার দায়িত্ব তার কাঁধেই উঠলো। খবর বিবিসির।

ভোটের পর ছয় সপ্তাহ পর চূড়ান্ত ইলেক্টোরাল ভোটে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প তার প্রয়োজনীয় ২৭০টি ভোট নিশ্চিত করেই হোয়াইট হাউজের আগামী দিনের বাসিন্দা হলেন। চূড়ান্তভাবে নির্বাচিত হলেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে।

নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প আগামীর দিনগুলোতে যুক্তরাষ্ট্রকে সংঘটিত করে 'গ্রেট আমেরিকা' বানাবেন এটাই ভোটারদের বিশ্বাস।

সোমবার আনুষ্ঠানিকভাবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে এবং ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় ৫৩৮ জন ইলেক্টর বা নির্বাচক বসেন।

তবে ব্যবসায়ী ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচিত না করার জন্য ইমেইল ও ফোনে ইলেক্টোরাল ভোটারদের অনুরোধ জানানো হয়।

এর জেরে দু'জন রিপাবলিকান ইলেক্টর ট্রাম্পের বিপক্ষে ভোট দেন।  অন্যদিকে চারজন ইলেক্টর হিলারি ক্লিনটনের পরিবর্তে অন্য একজনকে ভোট দেন।

এদিকে আগামী ৬ জানুয়ারি কংগ্রেসে বিশেষ যৌথ অধিবেশনে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করা হবে বলে জানা গেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ