বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রিজার্ভ চুরিতে বাংলাদেশ ব্যাংকের ১৪ কর্মকর্তা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bangladesh_bankআওয়ার ইসলাম: বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ডলার রিজার্ভ চুরির ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের প্রায় সবাইকে চিহ্নিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের পাঁচ বিভাগের ১৪ জন কর্মকর্তা রয়েছেন। তারা সবাই ব্যাংকের কম্পিউটার সুইফট সিস্টেম হ্যাকিংয়ের প্লট তৈরিতে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন।

সংশ্লিষ্ট ১০৮ জনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় তদন্ত শেষে সিআইডির কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন উল্লিখিত বিষয়ে। বাংলাদেশ ব্যাংকের যে ১৪ জন জড়িত আছেন, তাদের মধ্যে অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের চারজন, পেমেন্ট সিস্টেম বিভাগের চারজন, আইটি অপারেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের চারজন, ফরেন রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের দুইজন এবং ব্যাংক অফিস অব দ্য ডিলিংস রুমের একজন কর্মকর্তা রয়েছেন।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের ডিজিএম পদের কয়েকজন কর্মকর্তা, যে প্রকল্পের মাধ্যমে সুইফট হ্যাক করা হয় ওই প্রকল্পের একজন শীর্ষ কর্মকর্তা এবং সাবেক গভর্নরের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। তৎকালীন গভর্নর রিজার্ভ চুরির ঘটনা কেন ৪০ দিন গোপন রেখেছিলেন, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তদন্ত সংশ্লিষ্টরা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ