মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

যুদ্ধাপরাধী মান্নানের জানাজা পড়ানোয় ইমাম বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_21458" align="alignright" width="500"]rakamari19 কুইজে অংশ নিতে এখানে ক্লিক করুন[/caption]

আওয়ার ইসলাম: যুদ্ধাপরাধী গাজী আবদুল মান্নানের জানাজা পড়ানোর দায়ে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মোবারক হোসেন বুলবুলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আজ সোমবার দুপুরে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ ও বাধার মুখে নিজ বাড়ির উঠানে পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের অংশগ্রহণে রাজাকার কমান্ডার আবদুল মান্নানের জানাজা শেষে দাফন করা হয়।

সেই জানাজায় ইমামতি করেন ইমাম মোবারক হোসেন বুলবুল। এর পরই উপজেলা প্রশাসন তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা আরা।

ইউএনও বলেন, ‘মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষের আবেগ-অনুভুতি একজন সাধারণ নাগরিক হিসেবে বিবেচনায় নিয়ে দুটি স্থানে জানাজা অনুষ্ঠানে নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মোবারক হোসেন বুলবুল জানাজা পড়ানো উচিত হয়নি। তাই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

আগামীকাল মঙ্গলবার উপজেলা পরিষদের জরুরি সভা ডেকে ইমামকে নিয়ম অনুযায়ী স্থায়ীভাবে বরখাস্ত করা হবে বলেও জানান আসমা আরা।

মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি গাজী আবদুল মান্নান (৮৯) মারা যান। নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর এলাকায় এক আত্মীয়র বাড়িতে ভোরে তিনি মারা যান বলে এনটিভি অনলাইনকে জানান করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) জাকির রাব্বানী।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ