রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

জর্ডানে গুলিতে পর্যটকসহ নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jordan2আওয়ার ইসলাম: জর্ডানের দক্ষিণের শহর কারাকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে কানাডীয় পর্যটক, পুলিশসহ ১০ জন নিহত হয়েছেন।

পরে কয়েক ঘণ্টা ধরে চলা জিম্মি নাটকের অবসানে নিরাপত্তাকর্মীদের গুলিতে চার হামলাকারীও নিহত হয়। খবর বিবিসি, রয়টার্স, দ্য গার্ডিয়ানের।

আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তারা জানান, রোববারের ওই হামলায় কমপক্ষে ২৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে পুলিশ ও সাধারণ মানুষ রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

জর্ডানের নিরাপত্তা বাহিনী বলছে, নিহতদের মধ্যে ৭ জন পুলিশ সদস্য, কানাডীয় এক নারী পর্যটক ও জর্ডানের দু'জন সাধারণ নাগরিক রয়েছেন।

কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির একজন নাগরিক নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। হামলায় আরেক কানাডীয় আহত হয়েছেন।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, হামলাকারীরা তাদের জিম্মি করে রাখে। কয়েক ঘণ্টা ধরে পার্বত্য নগরী কারাকের একটি প্রাচীন দুর্গে হামলাকারীদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের গুলিবিনিময় চলে। এতে চার হামলাকারী নিহত হয়।

তবে হামলায় প্রাথমিকভাবে কোনো জঙ্গি দলের সংশ্লিষ্টতার খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জর্ডান। সিরিয়া ও ইরাকে অবস্থিত ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইরত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীতে জর্ডানের সেনারাও রয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ