মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে বঙ্গভবন থেকে বেরিয়েছেন বিএনপির প্রতিনিধিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bnp_boithokআওয়ার ইসলাম: নির্বাচন কমিশন (ইসি) নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে বঙ্গভবন থেকে বের হয়েছে বিএনপির প্রতিনিধিরা।

রোববার বিকেল ৪টা ২৭ মিনিটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা বঙ্গভবনে প্রবেশের পর দীর্ঘ এক ঘণ্টা বৈঠক শেষে ৫টা ৪০ মিনিটের দিকে বের হন।

এর আগে সংলাপে অংশ নিতে খালেদা জিয়ার সঙ্গে প্রতিনিধি দলে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তবে ১৩ সদস্যের প্রতিনিধি দলে মির্জা আব্বাসকে রাখা হলেও দেশের বাইরে থাকায় তিনি সংলাপে অংশ নিতে পারেননি। এছাড়া তরিকুল ইসলাম অসুস্থ থাকায় তিনিও বঙ্গভবনে যেতে পারেননি।

এদিকে প্রতিনিধি দলের ১১ সদস্য ছাড়াও খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও ব্যক্তিগত ফটোগ্রাফার নুরুদ্দিন আহমেদ (নুরু মিয়া) বঙ্গভবনে প্রবেশ করেছেন।

এর আগে বিকেল ৩টা ৫ মিনিটে গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে রওনা হন খালেদা জিয়া।

উল্লেখ্য, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন। বর্তমান কমিশন গঠনের আগে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি সার্চ কমিটির মাধ্যমে কমিশন গঠন করেছিলেন।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ