মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

রাষ্ট্রপতি’র উদ্যোগে আশার আলো দেখছে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khaleda_hamid_bnpআওয়ার ইসলাম: গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে সৃষ্ট সংকট সমাধানে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদের নেয়া উদ্যোগে আশাবাদী বিএনপি।

বঙ্গবভনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে রোববার বিকাল ৪টা ২৭ মিনিটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বঙ্গভবনে পৌঁছায় বিএনপির প্রতিনিধি দল। এক ঘণ্টার বেশি বৈঠক শেষে ৫টা ৪০ মিনিটের দিকে তারা বঙ্গভবন ত্যাগ করেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন নির্বাচন কমিশন গঠনে সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেছেন। রাষ্ট্রপতি সব দলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে তাদের আশ্বস্ত করেছেন।

তিনি বলেন, সব দলের সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি আগামী এক মাসের মধ্যে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত প্রক্রিয়া শেষ করার কথা জানিয়েছেন।

বিএনপি মহাসচিব বলেন, 'সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে সৃষ্ট সংকট সমাধানে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির নেয়া উদ্যোগে আমরা আশাবাদী।'

আরআর

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে বঙ্গভবন থেকে বেরিয়েছেন বিএনপির প্রতিনিধিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ