সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

২০২৪ সালের মধ্যে উন্নয়নশীল দেশ হবে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

unctadআওয়ার ইসলাম: ২০২৪ সালের মধ্যে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশে উন্নীত হবে  বাংলাদেশ। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাডের একটি প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

শনিবার সকালে সিপিডি আয়োজিত এক সংবাদ সম্মেলনে আঙ্কটাডের এ তথ্য প্রকাশ করা হয়।

এতে বলা হয়, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে ২০২৪ সালে বের হবে বাংলাদেশ। এর আগে ২০১৮ সালের মধ্যে এলডিসি থেকে বের হওয়ার প্রাথমিক যোগ্যতা অর্জন করবে।

আর ২০২১ সালের মধ্যে এলডিসি থেকে বের হওয়ার জন্য যে তিনটি বিষয়ে একটি নির্দিষ্ট মানদণ্ড বিবেচনা করা হয়, তা সন্তোষজনকভাবে বজায় রাখতে সক্ষম হবে।

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাড মনে করছে, এর ফলে ২০২৪ সালে চূড়ান্তভাবে এলডিসি থেকে বের হতে সক্ষম হয়ে উন্নয়নশীল দেশে উন্নীত হবে বাংলাদেশ।

আঙ্কটাডের এলডিসি রিপোর্ট-২০১৬তে এ প্রাক্কলন করা হয়েছে। শনিবার ঢাকায় প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংস্থাটির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, নির্বাহী পরিচারক ড.মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ড.ফাহমিদা খাতুন ও অতিরিক্ত গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

প্রতিবেদন উপস্থাপন করেন রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। তিনি বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে ২০২৪ সালে বের হয়ে আসলেও স্বল্পোন্নত দেশ হিসেবে যেসব সুবিধা পেতো তা ২০২৭ সাল পর্যন্ত তার সব সুবিধাই পাবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ