মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি

মাদরাসা শিক্ষাব্যবস্থা জাতীয়করণ চাইলেন অতিরিক্ত সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

madrasa-boardআওয়ার ইসলাম: মাদরাসা শিক্ষাব্যবস্থা জাতীয়করণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদাসা বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভূঞা।

শিক্ষামন্ত্রী ও মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানসহ শত শত মাদরাসা অধ্যক্ষের উপস্থিতিতে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে জাতীয়করণের তালিকার বাইরে থাকা মাদরাসার পক্ষে এমন সাহসী উচ্চারণ করেন।

শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে ইন্টার‌্যাকটিভ ডিজিটাল মাদরাসা টেকস্টবুকস (আইডিএমটি) এর উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বিশেষ অতিথির বক্তৃতায় জাকির হোসেন আরো বলেন, ‘মাদরাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য এই খাতে আরো অর্থ বরাদ্দ দরকার। তবেই মাদরাসা শিক্ষা আমাদের দেশে আরও উন্নতি লাভ করবে। ফলে এই মাধ্যমে শিক্ষার্থীদের পড়তে আরো আগ্রহ বৃদ্ধি পাবে।’

৯ বছর যাবত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক, কলেজ ও অন্যান্য শাখায় চাকরির অভিজ্ঞতাসম্পন্ন জাকির হোসেন ভূঞা বলেন, ‘মাদরাসা শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে মাদরাসাগুলোকেও জাতীয়করণের আওতায় আনতে হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশেষ অতিথি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. এম কায়কোবাদ এবং বুয়েটের ইইই্ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. সোহেল রহমান। এছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. বিল্লাল হোসেন বক্তব্য দেন।

আইডিএমটি এর উদ্বোধনী অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মাদরাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এ কে এম ছায়েফ উল্লাহ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ